Friday, 26 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণসংবর্ধনা নিউইয়র্কে ১৯ এবং ভার্জিনিয়ায় ২৮ সেপ্টেম্বর

অনলাইন ডেস্ক পঠিত: 133 বার

প্রকাশিত: August 18, 2017 | 12:17 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণসংবর্ধনা হবে নিউইয়র্কে ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার এবং ভার্জিনিয়ায় ২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার। ঢাকা থেকে ১৭ আগস্ট এনআরবি নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান। 

জাতিসংঘ সাধারণ অধিবেশনে বাংলাদেশের ভাষণ প্রদানের পরদিনই শেখ হাসিনা নিউইয়র্ক থেকে ভার্জিনিয়ায় চলে যাবেন। ২১ সেপ্টেম্বর অপরাহ্নে (এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি) শেখ হাসিনা বাংলায় ভাষণ দিতে পারেন। এটি ঘটার পরই জাতিসংঘ বাংলাদেশ মিশনের বঙ্গবন্ধু মিলনায়তনে মিডিয়ার সাথে কথা বলবেন তিনি। আগেই জানানো হয়েছে যে, ১৭ সেপ্টেম্বর নিউইয়র্কে আসবেন শেখ হাসিনা। চলতি ৭২তম অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতা হিসেবে শেখ হাসিনা জাতিসংঘ মহাসচিবসহ গুরুত্বপূর্ণ রাষ্ট্রসমূহের শীর্ষ নেতাদের সাথে বৈঠকে মিলিত হবেন। এসডিজি অর্জনের ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতির পাশাপাশি সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশের প্রশংসনীয় ভ’মিকার তথ্য উপস্থাপন করবেন শেখ হাসিনা।

এদিকে, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের সমর্থনে একটি তথ্য-চিত্র প্রদর্শিত হবে নিউইয়র্কে টাইমস স্কোয়ার সংলগ্ন ম্যারিয়ট মারকুইস হোটেলের বলরুমে। ১৮ থেকে ২০ মিনিটের এই ডক্যুমেন্টারির নাম হচ্ছে ‘বিএনপি-জামাতের ধ্বংসযজ্ঞ থেকে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে সমৃদ্ধির পথে বাংলাদেশ’ এবং এটি তৈরী হয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সার্বিক নির্দেশনায়। শেখ হাসিনা তার জন্মদিন (২৮ সেপ্টেম্বর) পালন করবেন ভার্জিনিয়ায় স্বজনের সান্নিধ্যে। ৩০ সেপ্টেম্বর তার ঢাকার উদ্দেশ্যে ওয়াশিংটন ডিসি ত্যাগের কথা।

এদিকে, শেখ হাসিনার এ সফর নিয়ে নিউইয়র্কে ব্যাপক প্রস্তুতি চলছে। দলীয় নেতা-কর্মীরা সংঘবদ্ধ হচ্ছেন জেএফকে এয়ারপোর্টে তাকে স্বাগত জানানোর পর জাতিসংঘে ভাষণের সময় বাইরে শান্তি সমাবেশের জন্যে। এছাড়া, গণসংবর্ধনার জন্যেও চলছে বিস্তারিত প্রস্তুতি। ২০০৯ সাল থেকে প্রতি বছরই জাতিসংঘের সাধারণ অধিবেশনে আসছেন শেখ হাসিনা। এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV