Friday, 26 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

আমারে নিয়ে যান ভাবি, আমি রাজসাক্ষী হব : ফের ফেসবুক লাইভে সালমান শাহ হত্যা মামলার অন্যতম আসামি রুবি

অনলাইন ডেস্ক পঠিত: 28 বার

প্রকাশিত: August 20, 2017 | 1:37 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বাংলাদেশের প্রয়াত নায়ক সালমান শাহ’র মৃত্যু নিয়ে যেন আলোচনা থামছেই না। আত্মহত্যা করেছিলেন নাকি খুন হয়েছিলেন এ প্রশ্নের উত্তরই খোঁজা হচ্ছে প্রায় ২১ বছর ধরে।

সম্প্রতি সালমান শাহ হত্যা মামলার অন্যতম আসামি রুবি সুলতানার একটি ভিডিও প্রকাশের মাধ্যমে ফের সরগরম হয়ে উঠেছে গোটা বাংলাদেশ।

ভিডিও থেকে আলোচনা শুরু হলেও এরপর অনেকবার ফেসবুক লাইভে এসেছেন রুবি সুলতানা। শনিবার বেলা ২টার দিকে ফেসবুকে লাইভে আসেন তিনি।

এ সময় সালমান শাহের মাকে উদ্দেশ করে রুবি বলেন, একটুও বিশ্বাস করবেন না ভাবি আমার মাথা খারাপ। আমাকে বেঁচে থাকার জন্য এ নাটক করতে হয়েছে। এক মাসের ওপরে কাঁদতে কাঁদতে আমি আর পারছি না।

আমি মেনেই নিয়েছি আমি মরে গেছি। আজকে আমার শেষদিন এ রকম মনে হচ্ছে। আমি এখানে বসে আছি চুপচাপ। লাইভে সালমান শাহের মাকে উদ্দেশ করে রুবি আরও বলেন, সামিরা বা আমার স্বামী যদি আপনাদের কোনো কাগজপত্র হাসপাতাল থেকে দেয় তাহলে আপনারা বিশ্বাস করবেন না।

তখন বলবেন রুবিরে নিয়ে আসো। কারণ ওরা যেভাবে চাল-চালিয়েছে ওদের কথা বিশ্বাস করবেন না। আমার স্বামীর পরিকল্পনা ছিল যে আমাকে ভাগিয়ে দিয়ে কোর্টে মেডিকেলের কাগজপত্র দেবে। আমি মেডিকেলের সব কাগজপত্র নিয়ে এসেছি, আমি আর হাসপাতালে যাচ্ছি না। আজকে গিয়েছিলাম ওর (স্বামী) সঙ্গে ভালোমতো কথা বলে এসেছি এবং দেখিয়েছি যে ঠিক আছে আমার স্বামী আমার সঙ্গে আছে।

তিনি আরও বলেন, আমি আমার ‘কনসান’ দিয়েছি যে ‘কেইসে’র বেলায় যেতে পারবে। ও যদি কোনো কাগজপত্র দেয় এমনকি সামিরার পক্ষ থেকে যদি কাগজপত্র দেয় তাহলে বিশ্বাস করবেন না ভাবি (নীলা চৌধুরী)।

আপনি বলবেন রুবিরে চাই, রুবিরে চাই। আগে বিশ্বাস করেছি এটা আত্মহত্যা, কিন্তু এখন মনে হয় এটা খুনই। এ সময় তিনি বারবার কোনো কাগজপত্র দিলে বিশ্বাস না করার কথা বলেন।

নীলা চৌধুরীকে উদ্দেশ করে রুবি লাইভে বলেন, আমারে নিয়ে যান ভাবি, আমি রাজসাক্ষী হব। আর আমার মাথা খারাপ কিনা আপনাদের পরিচিত ঢাকার কোনো ডাক্তার দিয়ে সেটা ‘ইভোলিয়েশন’ করতে পারেন।

আপনি একটুও বিশ্বাস করবেন না আমার মাথা খারাপ। আমার মাথা একটুও খারাপ নয়। আমাকে বেঁচে থাকার জন্য এ নাটক করতে হয়েছে। এক মাসের ওপরে কাঁদতে কাঁদতে আমি আর পারছি না।

আমি মেনেই নিয়েছি আমি মরে গেছি। আজকে আমার শেষদিন এ রকম মনে হচ্ছে। আমি এখানে বসে আছি চুপচাপ। সালমান শাহ’র মা নীলা চৌধুরীকে উদ্দেশ করে তিনি বলেন, মানবেন না ভাবি একটুও মানবেন না যে আমার মাথা খারাপ। আমার মাথা খারাপ না ভাবি।

আমি সুস্থ আছি। আমি ‘ট্রাপে’ পড়ে আছি এখানে। আমার পাসপোর্ট নেই, সিটিজেনশিপের কাগজ নেই, আমার কিছুই নেই, পুলিশের কাছেও যেতে পারি না।

বাসায় পুলিশ এসেছিল, আমার স্বামীর সামনে আমাকে বলতে হয়েছে যে আমার মাথা খারাপ। আমার কিন্তু মাথা খারাপ নয়, একটু মাথা খারাপ নয়। আমি মনে হয় মরেই যাব।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV