‘জাতীয় শোক দিবস’ স্মরণে বাংলাদেশ সোসাইটি’র দোয়া ও আলোচনা সভা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : ১৯৭৫ সালের ১৫ আগষ্ট ‘জাতীয় শোক দিবস’ স্মরণে বাংলাদেশ সোসাইটি ইনক গত মঙ্গলবার (১৫ আগষ্ট) বিকেলে সোসাইটি অফিসে দোয়া ও আলোচনা সভার আয়োজন করে। সভায় বক্তারা ‘জাতির জনক’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার নিন্দা জানান এবং ১৯৭৫ সালের ১৫ আগষ্ট নিহত সকলের বিদেহী আতœার শান্তি কামনা করেন। বক্তারা দলমতের উর্ধ্বে দেশের সকল জাতীয় নেতাদের যথাযথ সম্মান দেওয়া উচিৎ বলে মন্তব্য করেন। খবর ইউএনএ’র।
সোসাইটির সভাপতি কামাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক রুহুল আমীন সিদ্দিকী। অনুষ্ঠানে বিশেষ দোয়া পরিচালনা করেন উডসাইড বায়তুল জান্নাহ মসজিদের ইমাম হাফেজ মওলানা আশরাফুল ইসলাম। আলোচনায় অংশ নেন মুক্তিযোদ্ধা সরাফ সরকার, সোসাইটির সিনিয়র সহ সভাপতি আব্দুর রহীম হাওলাদার, সহ সভাপতি আব্দুল খালেক খায়ের, যুগ্ম সম্পাদক সৈয়দ এম কে জামান, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, সাংস্কৃতিক সম্পাদিকা মনিকা রায়, স্কুল ও শিক্ষা বিষয়ক সম্পাদক আহসান হাবীব প্রমুখ।
সভায় সোসাইটির অন্যান্য কর্মকর্তদের মধ্যে প্রচার ও জনসংযোগ সম্পাদক রিজু মোহাম্মদ, সাহিত্য সম্পাদক নাসির উদ্দিন আহমেদ, কার্যকরী পরিষদ সদস্য আবুল কাশেম চৌধুরী এবং সাবেক সহ সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন আহমেদ সোহাগ ও সাবেক কার্যকরী পরিষদ সদস্য সৈয়দ ইলিয়াস খসরু উপস্থিত ছিলেন।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ