বিস্ফোরণের গুজব ছড়ানোর অভিযোগ : নিউইয়র্কে এক নারীকে ২০ হাজার ডলার জরিমানা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : নিউইয়র্কের একটি ডে-কেয়ার সেন্টারে মিথ্যা বোমা বিস্ফোরণের ভীতি ছড়ানোর অভিযোগে এক নারীকে ২০ হাজার ডলার জরিমানা করেছে নিউইয়র্কের সিরাকিউজ শহরের একটি আদালত।
জ্যাক্যুলিন জোন্স নামক সেই নারী আদালতে নিজের বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করে বলেন, ২০১৫ সালে একটি ডে-কেয়ার সেন্টারে মিথ্যা বোমা হামলার গুজব রটিয়েছিলেন তিনি।
এ মামলার আইনজীবিরা বলেন, সেদিনের সেই মিথ্যা বোমা হামলার গুজবে ডে-কেয়ার সেন্টারের ৭০টি শিশুসহ শত শত মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিলো।
জোন্স’কে আদালত ২০ হাজার ডলার জরিমানা করা ছাড়াও ১ বছরের জেল প্রদান করেছিলো। তবে জোন্সে’র আইনজীবিরা সেটি কমিয়ে ৬ মাস করার আবেদন করেছেন। সূত্র : আরব নিউজ।
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
- বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী