নিউইয়র্কে নেত্রকোনা জেলা এসোসিয়েশন ইউএসএ’র বনভোজনে বাংলাদেশে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আবেদন
ইউএসএনিউজঅনলাইন.কম : বাংলাদেশে নিজ এলাকার বন্যার্তদের সাহায্যের আবেদনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে নিউইয়র্কে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের অন্যতম আঞ্চলিক সংগঠন নেত্রকোনা জেলা এসোসিয়েশন ইউএসএ ইন্কের বার্ষিক বনভোজন ও মিলনমেলা।
গত ২০ আগস্ট রোববার নিউইয়র্ক সিটির অদূরে ক্রোটন পয়েন্ট পার্কের প্যাভিলিয়ান ১ এ আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে বনভোজনটি
অনুষ্ঠিতহলেও বার বার ওঠে আসে বাংলাদেশে স্মরণকালের বন্যায় অসহায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর কথা। তাৎক্ষণিকভাবে সাড়া দিয়ে বন্যার্তদের জন্যে গঠিত ফান্ডে অনেকেই সাধ্যমত অর্থ জমা দেন।
চমৎকার আবহাওয়ায় দারুণভাবে জমে উঠেছিল এ বনভোজন। পার্কের খোলা মাঠে খেলাধুলাসহ নানান আনন্দ উপভোগ করে যুক্তরাষ্ট্রে
বসবাসরত নেত্রকোনা জেলার নারী-পুরুষ ও শিশু-কিশোররা। বনভোজনে বাড়তি আনন্দ এনে দেয় প্রবাসের জনপ্রিয় শিল্পীদের অসাধারণ সাংস্কৃতিক পরিবেশনা।
সংগঠনের প্রধান উপদেষ্টা বাংলাদেশের সাবেক ডিআইজি জহুরুল হক সভাপতি মো. বজলুর রহমান, সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম
আনোয়ার, সাংগঠনিক সম্পাদক শাহজাহান শফিক, ইভেন্ট কমিটির আহ্বায়ক জহিরুল ইসলাম জামাল ও সদস্য সচিব মো. জামাল উদ্দিন,
প্রধান সমন্বয়কারী মো. আনোয়ারুল আলম ভূইয়া, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, অর্থ সচিব লোকমান হোসেন চৌধুরী, সদস্য দেবল
কান্তি দত্ত, আবদুল্লা আল মোজাহিদ, প্রনয় কুমার পাল, প্রচার সম্পাদক মো মুখলেছুর রহমান সুজনসহ অতিথি, উপদেষ্টা ও কমিটির নের্তৃবৃন্দকে সঙ্গে নিয়ে বেলুন উড়িয়ে উৎসবমুখর পরিবেশে বনভোজনের উদ্বোধন করেন।
বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা ইকবাল হায়াৎ খান, মোস্তফা জামান ইদ্রিসী, মো. খায়রুল ইসলাম, লুৎফর আলী ও উপদেষ্টা প্রধান পৃষ্ঠপোষক মো. বশির ফারুক, মহিউদ্দিন এম মনসুর, মো. মাকিদুল আলম, প্রতিষ্ঠাতা আহ্বায়ক কমিটির সদস্য সচিব কাজী ওয়াহিদুজ্জামান
স্বপন, মোস্তাফিজুর রহমান, সালাউদ্দিন আকন্দ, আনোয়ার পারভেজ, আবু তৈয়ব, মো. নাসির উদ্দিন, খন্দকার হায়দার শামীম, আজিজুল হক জুয়েল প্রমুখ।
অনুষ্ঠানের গ্র্যান্ড স্পন্সর ছিলেন নিউইয়র্ক ইন্সুরেন্সের প্রেসিডেন্ট শাহ নেওয়াজ, এটর্ণী মঈন চৌধুরী ও বাংলাদেশ কালচারাল সোসাইটির সভাপতি নাসরিন আহমেদ।
অধ্যাপক মো. সালাউদ্দিন তালুকদার ও ইয়াসমীন ইদ্রিসীর উপস্থাপনায় মাওলানা মাহবুব আলমের পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে
এ অনুষ্ঠান শুরু হয়। এর আগে বনভোজন স্থলে সমবেত হওয়ার পর অতিথিদের এপিটাইজার পরিবেশন করা হয়। এরপর শুরু হয় বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা।
দুপুরের খাবারের পর শুরু হওয়া সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রবাসের জনপ্রিয় সঙ্গীত শিল্পী মাহ মাহবুব, রোখসানা মির্জা, রানু নেওয়াজসহ অন্যান্যরা সঙ্গীত পরিবেশন করে বনভোজনে অংশ নেয়া বিপুল সংখ্যক প্রবাসীদের মাতিয়ে রাখেন। নৃত্য পরিবেশন করে সাদিয়া নাহিন খানসহ
নেত্রকোনার ক্ষুদে দু’শিল্পী। সাউন্ড সিস্টেমে ছিলেন অনুপ কুমার। শেষে খেলাধুলায় অংশগ্রহণকারি এবং র্যাফেল ড্র বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরনের মধ্য দিয়ে বনভোজনের কার্যক্রম শেষ হয়। র্যাফেল ড্রতে ছিল নিউইয়র্ক-ঢাকা-নিউইয়র্ক এয়ার টিকিট, স্বর্ণের চেইন, ল্যাপটপ, টিভি সহ বেশ ক’টি আকর্ষণীয় পুরস্কার।
বনভোজনে নেত্রকোনা প্রবাসীদের স্বপরিবারে অংশ নেয়াসহ বন্যার্তদের সাহায্যার্থে এগিয়ে আসার জন্য সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা
জানিয়েছেন নেত্রকোনা জেলা এসোসিয়েশন ইউএসএ’র সভাপতি মো. বজলুর রহমান, সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম আনোয়ার, সাংগঠনিক সম্পাদক শাহজাহান শফিক, ইভেন্ট কমিটির আহ্বায়ক জহিরুল ইসলাম জামাল ও সদস্য সচিব মো. জামাল উদ্দিন, প্রধান
সমন্বয়কারী মো. আনোয়ারুল আলম ভূইয়া, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, অর্থ সচিব লোকমান হোসেন চৌধুরীসহ কমিটির নের্তৃবৃন্দ।
এসময় তারা সংগঠনের বিভিন্ন কর্মকান্ডসহ বনভোজনে বন্যার্তদের জন্য নগদ অর্থ প্রদানকারীদের ধন্যবাদ জানিয়ে বলেন, নিজ এলাকার বন্যার্তদের সাহায্যে সকল প্রবাসীকে স্ব স্ব অবস্থান থেকে আরো ভূমিকা রাখতে হবে।
আগামী বছর আরো জমজমাট বনভোজনের আয়োজন করা হবে বলে জানিয়ে সকলকে স্বপরিবারে অগ্রিম আমন্ত্রণ জানান তারা। অতিথি ও সদর্যরা সুন্দর নির্মল একটি বনভোজন আয়োজনের জন্য সংগঠনের কর্মকর্তাসহ উদযাপন কমিটিকে ধন্যবাদ জানান।
বনভোজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের সভাপতি মো. বজলুর রহমান, সহ-সভাপতি হিতেন্দ্র দত্ত, নুরুল হক ও মো. রফিকুল ইসলাম খান, সাধারণ সম্পাদক আনোয়ারু লইসলাম আনোয়ার, সহ-সাধারণ সম্পাদক জামাল উদ্দিন ও দেবল কান্তি, সাংগঠনিক সম্পাদক
শাজাহান সফিক, সহ সাংগঠনিক সম্পাদক এএইচএম কায়সার, কোষাধ্যক্ষ মোবাশ্বির আহমেদ রুপন, সমাজ কল্যাণ সম্পাদক জহিরুল ইসলাম জামাল, সহ সমাজ কল্যাণ সম্পাদক শাখের আহমেদ লেনিন, আন্তর্জাতিক সম্পাদক সওকত জে খান পিনু, সাংস্কৃতিক সম্পাদক
মোজাম্মেল হক, প্রচার সম্পাদক মুখলেসুর রহমান সুজন, ক্রীড়া সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সহ ক্রীড়া সম্পাদক আবদুল্লুাহ আল মুজাহিদ, শিক্ষা সম্পাদক কাজী তাজনিন শিপ্রা, সহ শিক্ষা সম্পাদক পলাশ আকন্দ, মহিলা বিষয়ক সম্পাদক ইশরাত জাহান শাম্মী, সহ মহিলা
বিষয়ক সম্পাদক দোলা ফকরুল, সাহিত্য সম্পাদক রফিকুল ইসলাম সোহাগ, সহ সাহিত্য সম্পাদক প্রপা দত্ত, দপ্তর সম্পাদক পলাশ ঠাকুর এবং কার্যকরী সদস্য জিল্লুর রহমান, লোকমান হোসাইনন নজরুল ইসলাম প্রমুখ।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ