নিউইয়র্কে প্রখ্যাত সঙ্গীতশিল্পী দিলরুবা খানের একক সঙ্গীত সন্ধ্যা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক :‘পাগল মন’খ্যাত বাংলাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী দিলরুবা খানের একক সঙ্গীতসন্ধ্যা নিউইয়র্কের জ্যাকসন হাইটসের জুইশ সেন্টারে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে দিলরুবা খান তার মৌলিক গানসহ কমপক্ষে ২০টি গান পরিবেশন করেন। প্রিয় এই শিল্পীর কণ্ঠে জনপ্রিয় গানগুলো দারুণ উভোগ করেন হলভর্তি দর্শকেরা। অনুষ্ঠানের শুরুতে মেয়ে শিমুল খানকে নিয়ে গান পরিবেশন করেন দিলরুবা খান। এরপর তিনি একে একে নিজের পছন্দের গানগুলো পরিবেশন করে দর্শকদের মুগ্ধ তরে রাখেন। পরে দর্শকদের অনুরোধের গানগুলো গেয়ে শোনান। অনুষ্ঠানে দিলরুবা গান আঞ্চলিক, পল্লীগীতি, গজলসহ হিন্দি গানও পরিবেশন করেন। অনুষ্ঠানে যন্ত্র সঙ্গীতে ছিলেন তবলায় তপন মোদক, কি-বোর্ডে পার্থ এবং অক্টোপ্যাডে রাকেশ। অনুষ্ঠানে শব্দ ব্যবস্থাপনা ছিল চমৎকার এবং এর দায়িত্বে ছিলেন থ্রি এম স্টুডিও’র কর্ণধার জনপ্রিয় সঙ্গীত শিল্পী তানভীর শাহীন। শিল্পীর সুমধুর কণ্ঠে গান শুনে দর্শকদের বলতে শোনা যায়, দিলরুবা খান একজনই। তিনি আগের মতই আছেন। তার সুরেলা কণ্ঠ সত্যিই মধুর। অনেক দিন পর একটা ভাল সন্ধ্যা উপহার দিলেন তিনি। অনুষ্ঠানটির আয়োজন করেছিল এনওয়াই ইন্সুরেন্সের কর্ণধার লায়ন মো. শাহনেওয়াজ। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাংবাদিক বেলাল আহমেদ। উপন্থাপনায় ছিলেন সাংবাদিক আশরাফুল হাসান বুলবুল। এ অনুষ্ঠানে শিল্পীকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে দর্শকসারিতে একটি গন্ধমের লাগিয়াখ্যাত সঙ্গীতশিল্পী জানে আলম, জনপ্রিয় শিল্পী রিজিয়া পারভিন, শাহরিন সুলতানা, তানভীর শাহীন, রানো নেওয়াজসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে ছিলেন বিশিষ্ট আইনজীবী ও কমিউনিটির লিডার মোহাম্মদ এন. মজুমদার, তার সহধর্মিনী রেক্সোনা মজুমদার, মুক্তিযোদ্ধা শরাফ সরকার, জার্মান প্রবাসী লেখক ও সাংবাদিক নাজমুন নেসা পিয়ারি, সাংবাদিক ও লেখক হাসান ফেরদৌস, রিয়েলটর জন ফাহিম প্রমুখ।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ