আটলান্টা সিনিয়র সেন্টারের জরুরী সভা, সিনিয়র সিটিজেনদের সমস্যা ও সুযোগ সুবিধা নিয়ে আলোচনা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, আটলান্টা, জর্জিয়াঃ-২১শে আগস্ট সোমবার সন্ধ্যা সাড়ে আট ঘটিকার সময় আটলান্টা সিনিয়র সেন্টার কার্যালয়ে গিয়াসুদ্দীন ভূইয়ার সভাপতিত্বে এক জরুরী সভা অনুস্টিত হয়। সভায় আটলান্টার সিনিয়র সিটিজেনদের নানাবিধ সমস্যা ও সুযোগ সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আগামী দিনের কর্ম পন্থা নির্ধারণে উপস্থিত সূধীবৃন্দের মতামত ও পরামর্শ গ্রহন করা হয়। সংগঠনের কার্যক্রম প্রচারের জন্য বিভিন্ন বাংলাদেশী গ্রোসারী স্টোর ও স্থানীয় মসজিদে ফ্লেয়ার ও প্রেজেন্টেশনের আয়োজন করার সিদ্ধান্ত গৃহীত হয়। আগামীতে সংস্থার ব্যানারে ঈদ পূণর্মিলনীর আয়োজন করার ও প্রস্তাব করা হয়। উপস্থিত কমিউনিটি নেতা জসীমুদ্দীন প্রতিজনে অন্তত একজন সি্নিয়র সিটিজেন নিয়ে আসার অনুরুধ জানান। এছাড়াও এই সেন্টার থেকে কি কি সেবা প্রদান করা হবে তার বিস্তারিত বিবরণ সহ রঙ্গীন পোস্টার জনাব ভূইয়া সবার সামনে প্রদর্শন করেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ আব্দুশ শুকূর, ডিউক হাসান, তৌহীদ সেলিমসহ অন্যান্য কমিউনিটি নেতৃবৃন্দ। অনুস্টান শেষে সবাইকে চা- চক্রে আপ্যায়ন করা হয়!!
- Women’s Participation Makes Peace and Security More Durable and Inclusive: Irene Khan
- সমুদ্রের উচ্চতা বৃদ্ধি ও বন্যার ঝুঁকি মোকাবিলায় নিউইয়র্কে ২ বিলিয়ন ডলারের মহাপ্রকল্প
- দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত
- বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে
- শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা
- যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে