নিউইয়র্কে বাংলাবাজার জামে মসজিদে দারুল ক্বিরাতের সামার ক্লাসে অংশগ্রহনকারীদের সমাপনি অনুষ্ঠান
ইউএসএনিউজ অনলাইন.কম, নিউইয়র্ক : ‘দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্ট্র’র অধীনে ব্রঙ্কসের বাংলাবাজার জামে মসজিদে দারুল ক্বিরাতের সামার ক্লাসে অংশগ্রহনকারী শিক্ষার্থীদের সমাপনি অনুষ্ঠান গত ২০ আগষ্ট রোববার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে পবিত্র কুরআন সহীহভাবে শিক্ষা কোর্সের ফলাফল প্রকাশ ছাড়াও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
প্রিন্সিপাল মাওলানা আবুল কাশেম মোহাম্মদ ইয়াহইয়ার পরিচালনায় এবং বাংলাবাজার জামে মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ গিয়াস উদ্দীনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ডা. হেলাল উদ্দিন, ক্বারী হাজী অলিউর রহমান, রফিকুল ইসলাম, সিরাজুল ইসলাম প্রমুখ। বিপুল সংখ্য্যক ছাত্র-ছাত্রী,অভিভাবকসহ কমিউনিটির লোকজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অংশগ্রহনকারীসহ দেশ, প্রবাস ও বিশ্ব মানবতার শান্তি ও কল্যাণ কামনা করে দোওয়া-মোনাজাত করা হয়।
দারুল হাদীস লতিফিয়া মাদ্রাসা ইউএসএ’র প্রিন্সিপাল মাওলানা আবুল কাশেম মোহাম্মদ ইয়াহইয়া জানান, বাংলাবাজার জামে মসজিদে দু’মাসব্যাপি দারুল ক্বিরাত সামার ক্লাসে ৮ জন শিক্ষকের তত্ত্বাবধানে জমাতে আউয়াল থেকে খামিছ পর্যন্ত ৭ জমাতে শতাধিক ছাত্র-ছাত্রী অংশগ্রহন করে।
তিনি জানান, আগামী ৯ সেপ্টেম্বর থেকে প্রতি শনি-রোববার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সহীহ কুরআন শিক্ষা কোর্স পুনরায় শুরু হবে। এছাড়া, ফুল টাইম হাফিজি মাদ্রাসা দারুল হাদীস লতিফিয়া মাদ্রাসা ইউএসএ ছাত্র-ছাত্রী ভর্তি চলছে। ভর্তির বিষয়ে প্রিন্সিপাল মাওলানা আবুল কাশেম মোহাম্মদ ইয়াহইয়ার সাথে যোগাযোগের (ফোন : ৩৪৭-২০৮-৯০৫৫) অনুরোধ জানান হয়েছে।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ