প্রসাধন সামগ্রী উৎপাদনকারী কোস্পানি জনসন এন্ড জনসনকে ৪১৭ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : ক্যালিফোর্নিয়ায় এক জুরি বোর্ড জরায়ুর ক্যান্সারে আক্রান্ত এক নারীকে ৪১৭ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে প্রসাধন সামগ্রী উৎপাদনকারী কোস্পানি জনসন এন্ড জনসনকে নির্দেশ দিয়েছে।
জনসনের বেবি পাউডার ও কয়েকটি সামগ্রী ব্যবহারে ক্যান্সারের ঝুঁকির বিষয় সম্পর্কে সতর্ক না করায় এই জরিমানা করেছে আদালত। স্থানীয় সময় সোমবার যুক্তরাষ্ট্রের একটি সংবাদ মাধ্যম এই তথ্য জানায়।
২০১২ সালে ভার্জিনিয়ায় ৬২ বছরের নারী লুইস ¯েøম্প জরায়ুর ক্যান্সারে আক্রান্ত হন। এরপর তিনি কোম্পানির বিরুদ্ধে মামলা করেন। তিনি অভিযোগ করেন, বেবি পাউডার ও গোসলের বিভিন্ন প্রসাধন সামগ্রী ব্যবহারে ক্যান্সারের ঝুঁকি বেড়ে যাওয়ার কথা গোপন করেছে জনসন।
এর আগেও একই ধরনের বেশ কয়েকবার কোম্পানিটির বিরদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে ৩ টি মামলায় ৭২, ৭০ ও ৫৫ মিলিয়ন ডলার জরিমানা করেছিল কোম্পানিটিকে। এছাড়া এই কোম্পানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনে আরও বেশ কয়েকটি অভিযোগ জমা পড়েছে। আরব নিউজ
- নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
- বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী