বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা’র এক্সিট ফুটবল লীগ-২০১৭ : ব্রঙ্কস ইউনাইটেড ও সোনার বাংলা জয়ী
ইউএসএনিউজ অনলাইন.কম, নিউইয়র্ক : বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা আয়োজিত চলতি বছরের এক্সিট ফুটবল লীগ ও টুর্নামেন্ট-২০১৭ এর দশম সপ্তাহে রোববার তিনটি খেলা অনুষ্ঠিত হয়। এতে ব্রঙ্কস ইউনাইটেড ও সোনার বাংলা জয়লাভ করে। অপরদিকে ওজনপার্ক এফসি ও জ্যাকসন হাইটস ক্লাব ড্র করে। এছাড়া ব্রঙ্কস ওয়ারিয়রের বিপক্ষে ব্রঙ্কস স্টার ওয়াক ওভার লাভ করেছে। সিটির এলমহার্স্টস্থ নিউটাউন অ্যাথলেটিক মাঠে অনুষ্ঠিত খেলায় ব্রঙ্কস ইউনাইটেড ১-০ গোলে আইসাব-কে এবং সোনার বাংলা ৫-০ গোলে ব্রাদার্স অ্যালায়েন্সকে পরাজিত করে পয়েন্ট তালিকার শীর্ষ স্থান দখলে রেখেছে। খবর ইউএনএ’র।
খেলার সংক্ষিপ্ত বিবরণ: দিনের প্রথম খেলায় ব্রঙ্কস ইউনাইটেড ও আইসাব একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে। খেলায় ব্রঙ্কস ইউনাইটেড ১-০ গোলে পরাজিত পূর্ণ পয়েন্ট অর্জন করে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই খেলার শেষ মূহুর্তে ডি বক্সের মধ্যে একটি ফাউল থেকে পাওয়া ফ্রি কিক থেকে ব্রঙ্কসের সিদ্দিক চমৎকার শটে জয়সুচক গোলটি করেন।
দিনের দ্বিতীয় খেলায় লীগের শক্তিশালী দুই দল ওজনপার্ক এফসি ও জ্যাকসন হাইটস ক্লাব একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে। খেলাটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হলেও কোন পক্ষই গোল করতে পারেনি। ফলে শেষ পর্যন্ত খেলাটি গোল শূন্য ড্র হয়।
দিনের তৃতীয় খেলাটি ব্রঙ্কস স্টার ও ব্রঙ্কস ওয়ারিয়রের মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ব্রঙ্কস ওয়ারিয়র মাঠে না আসায় লীগের নিয়ম অনুযায়ী ব্রঙ্কস স্টার ওয়াক ওভার লাভ করে পূর্ন দুই পয়েন্ট অর্জন করে।
দিনের চতুর্থ ও শেষ খেলায় সোনার বাংলা ৫-০ গোলে ব্রাদার্স অ্যালায়েন্সকে পরাজিত করে পূর্ণ পয়েন্ট অর্জন করে। খেলায় সোনার বাংলা এক চেটিয়া প্রাধান্য বজায় রেখে খেলে এবং একের পর এক গোল করে জয়ী হয়। খেলার প্রথমার্ধে একটি এবং দ্বিতীয়ার্ধে চারটি গোল হয়। খেলার প্রথমার্ধের ২৪ মিনিটে বিজয়ী দলের পক্ষে তৌহিদ প্রথম গোল করে দলকে এগিয়ে নিয়ে যান (১-০)। এরপর দ্বিতীয়ার্ধের ৪০ মিনিটের সময় তাসিম এবং ৪২ মিনিটের সময় তানভির অরো একটি করে গোল করেন (৩-০)। খেলার শেষ মূহুর্তে অর্থাৎ ৪৬ ও ৪৮ মিনিটের সময় সোনার বাংলা সাব দুটি গোল করেন (৫-০)।
স্পোর্টস কাউন্সিলের কর্মকর্তাদের মধ্যে এদিন উপদেষ্টা জুনায়েদ আহমেদ চৌধুরী, সভাপতি মহিউদ্দিন দেওয়ান ও সাধারণ সম্পাদক আব্দুল বাসিত খান বুলবুল সহ জুয়েল আহমদ, ওয়াহিদ কাজি এলিন, সাইকুল ইসলাম, তৈয়বুর রহমান টনি, আবু তাহের আসাদ, আব্দুল কাদির লিপু প্রমুখ খেলার মাঠে উপস্থিত থেকে খেলাগুলো পরিচালনায় সহযোগিতা করেন।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ