Friday, 26 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্র আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী

অনলাইন ডেস্ক পঠিত: 173 বার

প্রকাশিত: August 24, 2017 | 1:07 AM

ইউএসএনিউজ অনলাইন.কম, নিউইয়র্ক : ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস ও ২১শে আগষ্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে যুক্তরাষ্ট্র আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কর্তৃক আয়োজিত নিউইয়কস্থ কুইন্সের এমহাষ্ট হসপিটালে “স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী” পালিত হয়। সংগঠনের সভাপতি নূরুজ্জামান সরদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুবল দেবনাথের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নিউইয়র্ক সিটির এশিয়ান কমিউনিটির অত্যন্ত প্রিয় মানুষ নিউইয়র্ক সিটির শিক্ষা বিভাগের চেয়ারম্যান নিউইয়র্ক সিটির মাননীয় কাউন্সিলম্যান ড্যানিয়েল ড্রোম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, জাতিসংঘের স্থায়ী মিশনের প্রতিনিধি হিসাবে প্রথম সেক্রেটারী (প্রেস) মোঃ নুর এলাহী মিনা এবং বাংলাদেশ কনস্যুলেট অফিসের প্রতিনিধি হিসাবে আসিব উদ্দিন আহমেদ, ভাইস কন্সাল উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক সাখাওয়াত বিশ্বাস, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ আতিকুল ইসলাম, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী অধ্যাপিকা শাহনাজ মমতাজ, শ্রমিক লীগের সহ-সভাপতি মঞ্জুর চৌধুরী।যুক্তরাষ্ট্র আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি দুরুদ মিয়া রনেল, কবির আলী, যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম ইকবাল, সৈয়দ গোলাম কিবরিয়া, আনিসুজ্জামান সবুজ, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন রাকিব, সদস্য মোহাম্মদ হোসেন, জে চৌধুরী, অমি, রোজারিও, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর যুক্তরাষ্ট্র শাখার সভাপতি গোলাম রহমান লিপটন সহ ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ সহ মুক্তিযুদ্ধের পক্ষের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। উক্ত রক্তদান কর্মসূচীতে সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীগণ বিপুল উৎসাহের সহিত রক্তদান করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV