Friday, 26 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

৫ হাজার বাংলাদেশীসহ ২৫ হাজারেরও বেশি আমেরিকান হজ্বব্রত পালনে মক্কায়

অনলাইন ডেস্ক পঠিত: 143 বার

প্রকাশিত: August 24, 2017 | 12:08 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : ২৫ সহ¯্রাধিক আমেরিকান হজ্বব্রত পালনে সউদি আরবের মক্কায় গেলেন। এর মধ্যে কমপক্ষে ৫ হাজার বাংলাদেশী-আমেরিকান রয়েছেন। ক্যালিফোর্নিয়া, নিউইয়র্ক, মিশিগান, টেক্সাস, ফ্লোরিডা, জর্জিয়া, মিনেসোটা, পেনসিলভেনিয়া, কানেকটিকাট, নিউজার্সি, ওহাইয়ো, ওয়াশিংটন, ম্যারিল্যান্ড, ভার্জিনিয়া এবং ম্যাসেচুসেট্্স অঙ্গরাজ্য থেকে সবচেয়ে বেশী মানুষ গেলেন মক্কায়। ওয়াশিংটন ডিসিতে অবস্থিত সউদি দূতাবাস এবং কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশন্স ও কম্যুনিটির বিভিন্ন সংস্থার পক্ষ থেকে এ তথ্য জানা গেছে। প্রেসিডেন্ট ট্রাম্পের কঠোর মনোভাবের পরিপ্রেক্ষিতে আরো অনেকের ইচ্ছা থাকা সত্বেও যাননি। কারণ, তারা এখনও যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণে সক্ষম হননি। এ অবস্থায় গ্রীণকার্ড হাতে নিয়ে কেউই যুক্তরাষ্ট্রের বাইরে যেতে স্বাচ্ছন্দবোধ করেন না বলে জানা যায়। এতদসত্বেও, গত বছরের চেয়ে এবার অনেক বেশী আমেরিকান হজ্বে গেছেন বলে মুসলিম-আমেরিকানদের অধিকার ও মর্যাদা নিয়ে কর্মরত বিভিন্ন সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে। 

এবার হজ্ব পালনে আগ্রহীদের মধ্যে ভিভিআইপি গ্রুপও রয়েছে। অর্থাৎ তারা স্বল্প সময়ে সবকিছু সম্পাদনের পর সবার আগে আমেরিকায় ফিরবেন। এ গ্রুপে মাথাপিছু ১০ হাজার ডলার করে নেয়া হয়। তারা মক্কা ও মদিনায় বিলাসবহুল হোটেলে অবস্থান করা ছাড়াও চলাফেরায় নানা সুবিধা পাবেন। এবার যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি শামসুদ্দিন আজাদ (পুরো পরিবারসহ), সিনিয়র যুগ্ম সম্পাদক ও এনআরবি গ্লোবাল ব্যাংকের চেয়ারম্যান নিজাম চৌধুরী এবং তার স্ত্রী যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নির্বাহী সদস্য ডেনী চৌধুরী, যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডার্স ফোরামের যুগ্ম সম্পাদক ও নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক মো. আব্দুল কাদের মিয়া, আওয়ামী লীগ নেতা জাফরউল্লাহও হজ্বে গেছেন। তারা সকলেই প্রবাসীদের দোয়া চেয়েছেন জেএফকে এয়ারপোর্ট ত্যাগের সময়।

নিউইয়র্কে বাংলাদেশীদের পরিচালিত সর্ববৃহৎ মসজিদ ‘বাংলাদেশ মুসলিম সেন্টার’র প্রেসিডেন্ট আলহাজ্ব আবুল হাশেম, জুডিশিয়ারি বোর্ডের অন্যতম সদস্য সিরাজুল মাওলা এবং এই মসজিদের ইমাম মাওলানা ক্বারি রুহুল্লাহ্্ও হজ্বে গেছেন ভিভিআইপি গ্রুপে। তারাও দোয়া চেয়েছেন। জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টা থেকে হজ্বে যাওয়া বাংলাদেশীদের মধ্যে সাংবাদিক শামসুল আলমও রয়েছেন। মক্কার উদ্দেশ্যে রওয়ানা দেয়ার আগে কেউ কেউ ঘনিষ্ঠজনদের নিয়ে দোয়া-মাহফিলেরও আয়োজন করেন। আবার অনেকে মসজিদের মুসল্লীদের মধ্যে তবারক বিতরণের মাধ্যমেও দোয়া চেয়েছেন। ব্রুকলীনের প্রখ্যাত নির্মাণ ব্যবসায়ী ও আব্দুল কাদের মিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কাদের মিয়ার পক্ষ থেকে তার বাসায় গত শুক্রবার দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়। দুর্যোগপূর্ণ আবহাওয়া সত্বেও কয়েক শত প্রবাসী সেই মাহফিলে শরিক হন। এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV