নিউইয়র্কে সিগারেটের মূল্য বাড়ছে : নাগরিকদের সিগারেট থেকে দূরে রাখার কৌশল
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : সিগারেটের মূল্য আরো বাড়ছে। নিউইয়র্কে প্রতি প্যাকেটের সর্বনি¤œ দাম হচ্ছে ১৩ ডলার। গত সপ্তাহে সিটি কাউন্সিলে পাশ হয়েছে মূল্যবৃদ্ধির এই বিল। সিটি মেয়রও এ বিলে স্বাক্ষর করবেন শীঘ্রই। ধূমপান স্বাস্থ্যের জন্যে ক্ষতিকর এবং ধূমপানজনিত রোগীর চিকিৎসায় বিপুল অর্থ লাগে এবং তা প্রদান করতে হয় প্রকারান্তরে সরকারকেই।
এসব দিক বিবেচনায় নাগরিকদের সিগারেট থেকে দূরে রাখার কৌশল হিসেবে এ পদক্ষেপ নেয়া হয় বলে সিটি কাউন্সিলের সদস্যরা বলেছেন । পাশ হওয়া এই বিল আইনে পরিণত হলে কোন ফার্মেসীতেও সিগারেট বিক্রির পথ রুদ্ধ হয়ে যাবে। স্বাস্থ্য বিভাগের ধারণা, সিগারেটর মূল্য বৃদ্ধির পরিপ্রেক্ষিতে কমপক্ষে এক লাখ ৬০ হাজার মানুষের পক্ষে আর ধূমপান করা সম্ভব হবে না। বর্তমানে এক প্যাকেট সিগারেটের সর্বনি¤œ মূল্য হচ্ছে সাড়ে ১০ ডলার। ১৩ ডলারের সাথে যোগ হবে সিটি ও স্টেটের ট্যাক্স। এনআরবি নিউজ
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল