নিউইয়র্কে কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী রিচি সোলায়মান
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : অভিনয়শিল্পী রিচি আবারও মা হয়েছেন। নিউইয়র্কের একটি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে রিচির কন্যা হয়েছে। অভিনেত্রী রিচি সোলাইমানের কোলজুড়ে এসেছে ফুটফুটে এক কন্যা সন্তান। ২১ আগস্ট সোমবার স্থানীয় সময়
বেলা ২টা ৪৪ মিনিটে নিউইয়র্কের কুইন্সে প্রেসবেটিরিয়ান হসপিটালে রিচির অস্ত্রোপচার করা হয়। রিচির মেয়ের নাম রাখা হয়েছে ইলমা রায়া মালিক। রিচির স্বামী রাশেক মালিক ২২ আগস্ট মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে এ খবর জানিয়েছেন। তিনি আরও জানান, মা আর নবজাতক সুস্থ আছেন। রিচি এখন যুক্তরাষ্ট্রে তার স্বামীর কাছে। এই নিয়ে দ্বিতীয়বারের মতো মাতৃত্বের স্বাদ পেলেন জনপ্রিয় এই অভিনেত্রী। এর আগে ২০১০ সালের ১ অক্টোবর প্রথম সন্তানের বাবা-মা হন তারা। ছেলের নাম রাইয়ান। রিচি বিয়ে করেন ২০০৮ সালের ২৮ ফেব্রুয়ারি। রিচির স্বামী রাদেশ নিউইয়র্ক পুলিশ বিভাগের একজন কর্মকর্তা।
- Women’s Participation Makes Peace and Security More Durable and Inclusive: Irene Khan
- সমুদ্রের উচ্চতা বৃদ্ধি ও বন্যার ঝুঁকি মোকাবিলায় নিউইয়র্কে ২ বিলিয়ন ডলারের মহাপ্রকল্প
- দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত
- বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে
- শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা
- যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে