Friday, 26 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

নিউইয়র্কের ব্রঙ্কসে ব্যান্ডস’র ঈদ আনন্দ মেলা রোববার, সকল প্রস্তুতি সম্পন্ন

অনলাইন ডেস্ক পঠিত: 154 বার

প্রকাশিত: August 24, 2017 | 3:30 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসে আগামী ২৭ আগস্ট রোববার অনুষ্ঠিত হতে যাচ্ছে জমজমাট বাংলাদেশী ঈদ আনন্দ মেলা। ব্রঙ্কসের পার্কচেস্টারের প্রাণকেন্দ্র স্টারলিং-পাডি এলাকায় ‘বাংলাদেশী-আমেরিকান ন্যাশনাল ডেমোক্রেটিক সোসাইটি-ব্যান্ডস দিনব্যাপী এ ঈদ আনন্দ মেলার আয়োজন করেছে। ইতোমধ্যে মেলার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।
ব্যান্ডস-এর ভারপ্রাপ্ত সভাপতি কফিল আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক মো. শামীম মিয়া, মেলা কমিটির আহবায়ক রফিকুল ইসলাম, সদস্য সচিব শেখ জামাল হুসেন ও প্রধান সমন্বয়কারী শেখ আল মামুন জানান, বাঙালী সংস্কৃতি ও দেশীয় পণ্যকে তুলে ধরার প্রয়াসে এ মেলার আয়োজন করা হয়েছে। দেশজ সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরতে নানা রঙে সাজিয়ে তোলা হবে পুরো মেলা প্রাঙ্গণ। ঐতিহ্যবাহী এ মেলায় বাংলাদেশী নানা ধরণের পোশাক প্রসাধন, রিয়েল এস্টেট, ফার্মেসি, গয়না, মজাদার খাবার, দেশীয় পিঠাসহ বিভিন্ন পণ্যের স্টল থাকবে। এ মেলায় মূলধারার রাজনীতিকসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।
তারা জানান, এ মেলায় সবচেয়ে আলোড়ন সৃষ্টি করবে দেশ এবং প্রবাসের শিল্পীদের পরিবেশনায় জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান। দর্শনার্থীরা প্রাণভরে উপভোগ করতে পারবেন শিল্পীদের অনন্য পরিবেশনা। মেলার বিশেষ আকর্ষণ থাকবে লোভনীয় র‌্যাফেল ড্র। বরাবরের মত এবারও বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী এ মেলায় যোগ দেবেন বলে আয়োজকরা আশাবাদী। যা পরিণত হবে ব্রঙ্কসে স্মরণকালের বৃহৎ ঈদ আনন্দমেলায়। মেলার সার্বিক তত্ত্বাবধানে থাকবেন ব্যান্ডস-এর কর্মকর্তারা।
স্টল বরাদ্দসহ মেলা সম্পর্কে বিস্তারিত জানতে যোগাযোগের অনুরোধ জানিয়েছেন কর্তৃপক্ষ। যোগাযোগ: তোৗফিকুর রহমান ফারুক, ফোন : ৬৪৬-২৪৪-২৭০৬ এবং শামীম আহমেদ, ফোন: ৩৪৭-৩৩৬-৫১৫৩।

ব্যান্ডস-এর ভারপ্রাপ্ত সভাপতি কফিল চৌধুরী
ব্যান্ডস-এর সভাপতি সোলায়মান আলী ব্যক্তিগত সফরে বাংলাদেশে অবস্থান করায় সহ সভাপতি কফিল চৌধুরী চৌধুরীকে সম্প্রতি ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদান করা হয়েছে। সোলায়মান আলী নিউইয়র্কে ফেরার আগ পর্যন্ত কফিল চৌধুরী ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করবেন বলে সংগঠনের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV