Sunday, 1 November 2026 |
শিরোনাম
Women’s Participation Makes Peace and Security More Durable and Inclusive: Irene Khan সমুদ্রের উচ্চতা বৃদ্ধি ও বন্যার ঝুঁকি মোকাবিলায় নিউইয়র্কে ২ বিলিয়ন ডলারের মহাপ্রকল্প দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
সব ক্যাটাগরি

সাইকেলে লন্ডন থেকে সৌদিতে হজ্ব পালনে ৩ বাংলাদেশিসহ ৯ ব্রিটিশ

অনলাইন ডেস্ক পঠিত: 167 বার

প্রকাশিত: August 25, 2017 | 12:42 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : পবিত্র হজ্ব পালন করতে সাইকেলে লন্ডন থেকে সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা শুরু করে প্রায় ছয় সপ্তাহ সময়ের ব্যবধানে ৩ বাংলাদেশি বংশোদ্ভূতসহ ৯ ব্রিটিশ মুসলিম নাগরিক মদিনা পৌঁছেছেন। লক্ষ্য এই যাত্রা থেকে সংগৃহীত অর্থ সিরিয়ার যুদ্ধবিধস্ত মানুষের জন্য দান করা। তাদের যাত্রার শেষ ধাপটি ছিল অত্যন্ত কঠিন। কারণ মিসর এবং সৌদি আরবের মরুভূমি তীব্র গরম ও উত্তপ্ত আবহাওয়ার মধ্য দিয়ে তাদের পাড়ি দিতে হয়েছিল।কিন্তু যখনই মদিনার মসজিদে নববি ও সবুজ গম্বুজের দিকে দৃষ্টি পড়ে তখনই তাদের দীর্ঘ পথ পাড়ি দেয়ার ব্যথা ও যন্ত্রণা ঘুচে যায়। রাইডাররা আনন্দে কেঁদে ওঠে। তারা যখন মদিনা মুনাওয়ারায় এসে পৌঁছেন, সেখানে উপস্থিত জিয়ারতকারীরা তাদের স্বাগত জানান। আবেগ ও ভালোবাসায় জড়িয়ে ধরেন। ব্রিটিশ সাইক্লিং গ্রুপ যখন সৌদিতে প্রবেশ করেন, তখন সৌদির স্থানীয় সাইক্লিং গ্রুপ এবং তাইবা সাইক্লিস্টরা তাদের সৌদিতে চলাচলের প্রতিবন্ধকতা কাটিয়ে উঠতে সাহায্য করেন।‘তারা বলেন, আমাদের হজের ছফরের অন্যতম উদ্দেশ্য হলো ইসলামের সৌন্দর্য অন্যদের মাঝে ছড়িয়ে দেয়া। আমরা যেসব এলাকা দিয়ে অতিক্রম করেছি সেখানেই এ ঘোষণা দিয়েছি, ইসলাম শান্তি ও সম্প্রীতির ধর্ম। ভ্রাতৃত্বের ধর্ম।’ 

যাত্রা শুরু করার আগে লন্ডনের হোয়াইট চ্যাপেল রোডের ইস্ট লন্ডন মসজিদের সম্মুখে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন, সাইকেল আরোহীরা।এ সময় তারা জানান, প্রায় সাড়ে ৩ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে মদিনায় পৌঁছাবেন। এ ব্যাপারে তারা বিভিন্ন কমিউনিটি থেকে উৎসাহ, অনুপ্রেরণা এবং বহির্বিশ্বের বিভিন্ন সংস্থার সহযোগিতা পেয়েছেন।সাইকেল চালিয়ে ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, সুইজারল্যান্ড, ইতালি, গ্রীস, মিশর ও সৌদি আরবসহ ৮টি দেশ ভ্রমণ করে মদিনায় পৌঁছান। সফরের জন্য তাদের নির্ধারিত সময়সীমা ৬ সপ্তাহ। এ সময়ের মধ্যে প্রতিদিন প্রায় ৭০ কিলোমিটার পথ ভ্রমণ করেছেন সাইকিলিষ্টরা।

সফর থেকে সংগৃহীত অর্থ বাংলাদেশের ছিন্নমূল শিশুদের কল্যানে এবং সিরিয়ার যুদ্ধবিধস্ত মানুষের জন্য খাদ্য, ওষুধ, মেডিক্যাল সরঞ্জাম, ত্রাণসামগ্রীর জন্য বিতরণ করা হবে।তাদের উদ্দেশ্য ১ মিলিয়ন পাউন্ড (প্রায় ১০ কোটি ৬৩ লাখ টাকা) সংগ্রহ করে সিরিয়ায় দান করা। এ নিয়ে অনেক আগেই অনলাইনে চলছিল ক্যাম্পেইন। বিভিন্ন দেশের তরুণ মুসলমানরা সাড়া দিয়েছেন এতে।এ হজ্ব যাত্রায় বাংলাদেশি বংশোদ্ভূতরা হলেন দবির ইবনে মুবারক, সাইফুল্লাহ নাসের, আব্দুল মুকিত। এছাড়া মুহাম্মদ এহসান হোসেন, শাহেব ইউসুফ মুহাম্মদ, আবু দুজানাহ ইমরান ও তাহির হাসান আক্তার (পাকিস্তানি বংশোদ্ভূত) এবং আব্দুল ওয়াহিদ ব্রিটিশ নাগরিক। লন্ডন ত্যাগ করার সময় সফরকারীদের আত্নীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ স্থানীয় মুসলিম কমিউনিটির সদস্যরা তাদের বিদায় জানান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ