Sunday, 1 November 2026 |
শিরোনাম
Women’s Participation Makes Peace and Security More Durable and Inclusive: Irene Khan সমুদ্রের উচ্চতা বৃদ্ধি ও বন্যার ঝুঁকি মোকাবিলায় নিউইয়র্কে ২ বিলিয়ন ডলারের মহাপ্রকল্প দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
সব ক্যাটাগরি

স্পেশালাইজড হাই স্কুলে ভর্তি প্রস্তুতির জন্য খানস টিউটোরিয়ালের চেয়ারপার্সন নাঈমা খানের কিছু টিপস

অনলাইন ডেস্ক পঠিত: 46 বার

প্রকাশিত: August 25, 2017 | 4:28 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : খানস টিউটোরিয়ালের চেয়ারপার্সন নাঈমা খান বলেছেন, স্পেশালাইজড হাই স্কুলে ভর্তি প্রস্তুতির জন্য এখন গুরুত্বপূর্ণ সময়। প্রতিটি মুহূর্তকে ব্যবহার করতে হবে সতর্কতার সাথে। যেসব ছাত্রছাত্রী আগামী অক্টোবর মাসে স্পেশালাইজড হাইস্কুল এডমিশন টেস্ট দেবে, তাদের বাবা মায়েদের উদ্দেশ্যে কিছু টিপস দিয়ে তিনি জানান, নিউইয়র্ক সিটির ৮টি স্পেশালাইজড হাইস্কুলে ভর্তির পরীক্ষা হবে আগামী ২১ ও ২২ অক্টোবর শনি ও রোববার। যারা সেপ্টেম্বর মাসে অষ্টম গ্রেডের ক্লাসে যাবে তারা আগামী বছর নাইনথ গ্রেড থেকে স্পেশালাইজড হাইস্কুলসমূহে ভর্তির জন্য এই পরীক্ষা দিতে পারবে। তবে যারা সেপ্টেম্বরে নাইনথ গ্রেডে যাবে তাদের জন্য এই ভর্তি পরীক্ষা হবে ২৯ অক্টোবর ও ৪ নভেম্বর। উল্লেখ্য নিউইয়র্ক সিটিতে স্টাইভস্যান্ট, ব্রংক্স সাইন্স ও ব্রুকলীন টেক সহ ৮টি স্পেশালাইজড হাইস্কুল রয়েছে। যেসব ছাত্রছাত্রী এইসব অত্যন্ত সম্মানজনক স্কুলে ভর্তি হতে চায়, তাদের নিজ নিজ স্কুলের কাউন্সেলারের কাছে গিয়ে ৭ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবরের মধ্যে নাম রেজিস্ট্রেশন করতে হবে।
নাঈমা খান বলেন, স্কুল খুললেই অষ্টম গ্রেডের ছাত্রছাত্রীদের নানান রকম প্রজেক্ট দেয়া হয়। তখন প্রস্তÍুুতির সময় পাওয়া বেশ কঠিন হয়ে যাবে। তাই সতর্কতার সাথে প্রতিটি মুহূর্তকে ব্যবহার করতে হবে এডমিশন টেস্টের প্রস্তুুতির জন্য।
তিনি বলেন, এই পরীক্ষা অত্যন্ত কঠিন। ছাত্রছাত্রীদের পড়াশুনায় মনোনিবেশ খুবই জরুরী। তাই পরীক্ষার আগে যেন বাড়িতে পার্টি করা বা অন্যের পার্টিতে পরীক্ষার্থী ছেলেমেয়েদের নিয়ে যাওয়া থেকে বিরত থাকেন। তিনি জানান, এসব টিপস মেনে চললে তাদের সন্তানরা নিশ্চিত ভালোভাবে পরীক্ষা দিয়ে ঐসব স্কুলে ভর্তির সুযোগ পাবে।
নাঈমা খান জানান, খানস টিউটোরিয়ালে প্রস্তুুতি নিয়ে এ পর্যন্ত ২৬০০ ছাত্রছাত্রী স্পেশালাইজড হাইস্কুলে ভর্তির সুযোগ পেয়েছে। উল্লেখ্য নাঈমা খান নিজেও নিউইয়র্কে স্কুল শিক্ষক ছিলেন এবং খানস টিউটোরিয়াল প্রতিষ্ঠাকাল থেকে এর তত্ত্বাবধান করছেন। এ বিষয়ে নাঈমা খানের সাথে আরো বিস্তারিত জানতে যোগাযোগ ৯১৭-৮৭৩-৫৪০৭।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ