ঢাকায় আমেরিকান নাগরিকদের প্রতি কঠিন সতর্কতার নির্দেশ : অপ্রাপ্ত বয়স্কদের বাংলাদেশ ত্যাগের নির্দেশ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : সন্ত্রাসী হামলার আশঙ্কায় বাংলাদেশে থাকা মার্কিন নাগরিকদের কঠিনভাবে সতর্ক করেছে মার্কিন সরকার। মার্কিন পররাষ্ট্র দফতর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নির্দেশনার কথা জানায়। এতে বলা হয়, বাংলাদেশের সন্ত্রাস বিরোধী অভিযান চললেও মার্কিনিদের হামলার ঝুঁকি মাথায় রেখে সতর্ক থাকার অনুরোধ করা হচ্ছে। এই নিয়মের আওতায় মার্কিন কর্মকর্তা ও তাদের পরিবার এখন পায়ে হেঁটে, সাইকেল, মোটরসাইকেল কিংবা রিকশাতে ভ্রমণ করতে পারবেন না। এছাড়া কোনও খোলা জায়গায় এবং রাস্তার পাশে চলাচলও করতে পারবেন না। এছাড়া বাংলাদেশের জনবহুল কোনও স্থান ও অনুষ্ঠানে যাওয়ার ব্যাপারে তাদের নিষেধ করা হয়েছে। শুধু তাই নয়, শুধুমাত্র মার্কিন দূতাবাস ও সরকারের চাকরিকরা মার্কিন নাগরিকদের পরিবারের মধ্যে প্রাপ্তবয়স্কদের ঢাকায় থাকার অনুমতি দেওয়া হয়েছে। আর অপ্রাপ্তবয়স্কদের ঢাকা থেকে ফিরে যাওয়ার কথা বলা হয়েছে। এর আগে শুধুমাত্র মার্কিন সরকার কর্তৃক নিয়োগকৃত নাগরিকরাই ঢাকায় থাকতে পারতেন। এখন এটা সবার জন্যই প্রযোজ্য।
ঢাকাস্থ মার্কিন দূতাবাসকে এই বিষয়ে অবহিত করা হয়েছে। যেকোনও ধরনের সহযোগিতার জন্য মার্কিন দূতাবাস খোলা থাকবে বলেও বিবৃতিতে বলা হয়।
ভ্রমণ সতর্কতায় বলা হয়, ‘বাংলাদেশি নিরাপত্তা বাহিনী আইএস, আল-কায়েদাসহ অন্যান্য জঙ্গি সংগঠনের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত রেখেছে।’ তারপরও বারবার হুমকি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে মার্কিন দূতাবাস তাদের সকল নাগরিকদের কিছু কঠোর নিয়ম-কানুনের আওতায় এনেছেন।
গত মার্চে, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুইটি আত্মঘাতীয় বোমা হামলার চেষ্টা করা হয়। এছাড়া সিলেটে একটি হামলায় সাতজন নিহত হন। গত বছর হলি আর্টিজানে হামলার পর এটাই উল্লেখযোগ্য ঘটনা। হলি আর্টিজানে হামলায় এক মার্কিন নাগরিকসহ ২০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছিলেন। এরপর ২০১৬ সালের অক্টোবর মাসে এক হুমকিতে জঙ্গিরা জানায়, প্রবাসী, পর্যটক, কূটনীতিক, মিশনারি ও খেলার দলগুলোই তাদের টার্গেট। বাংলাদেশের সবচেয়ে নিরাপদ স্থানগুলোতেই হামলা চালাবে তারা।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ