Saturday, 5 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
সব ক্যাটাগরি

নিউইয়র্কে প্রয়াত কণ্ঠযোদ্ধা মঞ্জুরের প্রতি সহযোদ্ধাদের শ্রদ্ধাঞ্জলি

অনলাইন ডেস্ক পঠিত: 107 বার

প্রকাশিত: August 26, 2017 | 11:13 AM

এনআরবি নিউজ, নিউইয়র্ক : রনাঙ্গনের সহযোদ্ধারা গভীর শ্রদ্ধায় স্মরণ করলেন সদ্য প্রয়াত কণ্ঠযোদ্ধা মঞ্জুর আহমেদকে। বুধবার ভোরে লসএঞ্জেলেসে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন একাত্তরের মুক্তিযুদ্ধের সমর্থনে বাঙালিদের উজ্জীবিত রাখতে অবিস্মরণীয় ভূমিকা পালনকারী স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী তথা কণ্ঠযোদ্ধা মঞ্জুর আহমেদ।

২৫ আগস্ট শুক্রবার অপরাহ্নে যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডার্স ফোরামের উদ্যোগে ‘শোক-শ্রদ্ধাঞ্জলি’ শীর্ষক এ অনুষ্ঠানে একাত্তরের মঞ্জুরের সাথে স্মৃতিচারণ করেন প্রখ্যাত শিল্পী ও কণ্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায় এবং কণ্ঠযোদ্ধা শহীদ হাসান। উল্লেখ্য, এ দু’জনই স্থায়ীভাবে নিউইয়র্কে বসবাস করছেন। মঞ্জুর দুই যুগেরও অধিক সময় ধরে লসএঞ্জেলেসে বাস করছিলেন।

হোস্ট সংগঠনের সভাপতি মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদের সভাপতিত্বে এ অনুষ্ঠান পরিচালনা করেন সেক্রেটারি মুক্তিযোদ্ধা রেজাউল বারী। বিশেষ অতিথি ছিলেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত লেখিকা নাজমুন্নেসা পিয়ারি। কন্ঠযোদ্ধার স্মৃতিচারণ করে আলোচনায় আরো অংশ নেন আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি ও মুক্তিযোদ্ধা লাবলু আনসার। সকলেই মরহুমের আত্মার মাগফেরাত এবং শোক-সন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করেন।

আলোচনা শেষে মঞ্জুরের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের নেতৃত্বে। অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিশিষ্টজনদের মধ্যে আরো ছিলেন সেক্টর কমান্ডার্স ফোরামের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আবুল বাশার চুন্নু এবং হারুন ভূইয়া, দপ্তর সম্পাদক এম এ আওয়াল, এইচ এম শহীদ, কানু দত্ত, গোপাল সান্যাল প্রমুখ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ