Friday, 26 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

গাজীপুর জেলা এশোসিয়েশন অব ইউএসএ’র মহা আনন্দের পিকনিক

অনলাইন ডেস্ক পঠিত: 42 বার

প্রকাশিত: August 26, 2017 | 11:32 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : গ্রীষ্মের দাবাদাহে ব্যাস্ত নিউইয়র্ক যখন অতিষ্ট, পুঞ্জিভুত শ্রাবনের অস্থির মেঘেরা যখন আকাশেই ঘুরাফিরা করে চলে যায় অন্য আকাশে, ঠিক এমনি এক সময়ে, প্রাত্যহিক যান্ত্রিক জীবন থেকে একদিনের পরিত্রানের আশায় গাজীপুর জেলা এসোসিয়েশন অব ইউ এস এ আয়োজন করেছিল বার্ষিক বনভোজন ২০১৭। ব্যস্ত নগরীতে বনভোজন কেবল মাত্র নগর পীড়নের পরিত্রানই নয়, এক মিলন মেলাও বটে। গেল ২০শে অগাষ্ট রবিবার, দিনটি ছিল প্রবাসী গাজীপুরবাসীদের জন্য এক মহাআনন্দের। লক্ষনীয় ভীড় আর অসীম উল্লাসে ফেটে পরা প্রবাসী গাজীপুরবাসীরা প্রানভরে উপভোগ করে পারস্পরিক সখ্যতা, মুখরোচক খাবার, খেলাধুলা প্রানবন্ত সাংস্কৃতিক অনুষ্টান আর র‍্যাফেল ড্র। দিনের শুরুতেই জ্যাকসন হাইটসের ব্রডওয়েতে মিলিত হয় গাজীপুরবাসীরা। যথা সময়ে বাসে আসন গ্রহন করতে পেরে সকলের আনন্দ আরও যেন বেড়ে যায়। বনভোজন কমিটি আগে থেকেই মজাদার নাস্তা আয়োজন রেখেছিল। যাত্রা শুরুর আগেই সকলে মিলে তা উপভোগ করে। যাত্রার শুরুতেই আভিবাদন জানাতে উপস্থিত হয় – উপদেষ্টা নাঈম আহমেদ, প্রফেসর হাবিবুল্লা ও মিসেস হাবিবুল্লা, খন্দকার মুজিবুর রহমান মিসেস রহমান ও সিরাজুল মোড়ল বাবুল, সভাপতি পাভেল চৌধুরী, সহ সভাপতি মিনারা সরকার, সহ সভাপতি মাসুদ রানা, মিসেস রানা, সাইফুল্লা ভুইয়া, মীর জাকির, জুবায়ের আলম, সাধারন সম্পাদক ফয়জুল ইসলাম ফরহাদ, সহ সাধারন সম্পাদক গাজী এস এ জুয়েল, সহ – কোষাদক্ষ মোহাম্মদ কাজিম উদ্দিন, সহ প্রচার সম্পাদক মোহাম্মদ মোস্তাক আহমেদ, ক্রীড়া যুব সম্পাদক হুমায়ুন কবির, সহ ক্রীড়া যুব সম্পাদক আসাদুল হক কাজল, সহ সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক গুলজার হোসেন ভুইয়া, শিক্ষা সম্পাদক, শফিকুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক এম এ জুয়েল, আপ্যায়ন সম্পাদক ফয়সাল নুর, ম্যাগাজিক সম্পাদক ইমরানুল হক টীপু , কার্যকরি সদস্য ওমর ফারুক মোড়ল, কার্যকরি সদস্য মোঃ মিজানুর রহমান, কার্যকরি সদস্য সেতারা বেগম, রাজিয়া হক, মোঃ শারফুদ্দিন, খন্দকার হামিদা মনি গন্তব্যের উদ্দ্যেশে বাস ছেড়ে গেলে কর্মকর্তাদের অনেকেই স্বস্ব বাহনে আরোহন করে সকলের আগেই পৌছে যান ইন্ডিয়ান আইল্যান্ড কাউন্টি পার্কের প্যাভিলিয়নে। অতিথিদের স্বাগত জানাতে পার্কে স্বস্ত্রীক উপস্থিত থাকেন নিঊয়র্কের বহুল পরিচিত স্বনামধন্য মুখ এবং সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি , বর্তমান উপদেষ্টা কমিটির প্রধান ও সম্মানিত প্রধান অতিথি জনাব আবুল মনসুর খান, প্রধান অতিথি জনাব নাঈম আহমেদ। এছাড়াও বিশেষ অতিথি এটর্নী মঈন চৌধুরী অনুপস্থিত থাকলে তার শুভেচ্ছা পৌছে দেন। প্রায় ৩৫০ অতিথি নিয়ে সকাল এগারটা তিরিশ মিনিটে সকলকে সাথে নিয়ে আনুষ্টানিকভাবে পিকনিক উদ্বোধন করেন নাঈম আহমেস, মনসুর খান, মিনারা সরকার, সিরাজুল মোড়ল বাবুল, পাভেল চৌধুরী, ফয়জুল ইসলাম ফরহাদ ও গাজী এস এ জুয়েল সহ । তারপরই আপ্যায়ন করা হয় তরমুজ বিতড়ন করা হয়। উচ্ছাসিত প্রবাসী গাজীপুবাসীরা ততক্ষনে পার্কের বিভিন্ন বেঞ্চিতে আসন গ্রহন করেছেন। কেউ কেউ আবার দীর্ঘ দিনের পরে বন্ধুর সাক্ষাতে গল্প আলাপে পেভিলিয়নের চারপাশ জমজমাট করে তোলেন। ঐদিকে মাসুদ রানা কাল বিলম্ব না করে চায়ের পাতিলে আগুন জ্বালিয়ে হাড়ি বসিয়ে দেন। ইসহাক মাইকে দিনের কর্মসুচী ঘোসনা করতে থাকেন। সালমান র‍্যাফেল ড্রয়ের টিকিট বিতড়নের ব্যাবস্থা করতে থাকেন। ফরহাদ ও সালমান পিকনিকের চাঁদা সংগ্রহে নিজেদের ব্যাস্ত রাখেন। একই সাথে সাংস্কৃতিক সম্পাদক গাজী এস এ জুয়েল অনুষ্ঠানের প্রস্তুতি নিতে থাকেন। অন্যদিকে সহ ক্রীড়া যুব সম্পাদক আসাদুল হক কাজল মাঠ থেকে বাশিতে ফু দিয়ে বাচ্চাদের মাঠে ডাকেন। শুরু হয় বাচ্চাদের দৌড়, বিস্কুট দৌড় প্রতিযোগিতা। এতে বিভিন্ন বয়সের প্রতিযোগীরা স্বতস্ফুর্ত ভাবে অংশ নিয়ে খেলার মাঠকে প্রানবন্ত করে তোলে। পরপরই শুরু হয় বড়দের ফুটবল খেলা ও মহিলাদের বালিশ খেলা। সকলের অংশগ্রহনে জমে উঠে খেলাধুলা পর্বটি। এই পর্ব পরিচালনায় আরও যারা সহযোগিতা করেছেন তারা হলেন – ওমর ফারুক। পরপরই প্রধান অতিথি নাঈম আহমেদ ও সিরাজুল মোড়ল বাবুল পরিচালনায় এবং সাইফুল্ল্যা ভুইয়া, ফয়সাল, কাজল, ইমরানুল হক টিপুর ও আশরাফের সহযোগীতায় পরিবেশিত হয় নিউইয়র্কের প্রতিষ্টিত রেষ্টুরেন্ট সাগরের মুখরোচন খাবার। খাবার পরে পান সুপাড়ির আমেজে অনেক আনড়িকেও ঠোট রাঙাতে দেখা যায়। দেখা যায় চায়ের কাপে ফুড়ুৎ ফুড়ুৎ টান, শোনা যায় চিপসের মচর মচর শব্দ। অন্যদিকে সহ সাধারন সম্পাদক গাজী জুয়েলের পরিচালনায় আয়োজিত হতে থাকে সাংস্কৃতিক পরিবেশনা। একে একে পরিবেশিত হয় সংগীত ও নৃত্য। অংশ গ্রহন করেন স্থানীয় প্রতিষ্টিত শিল্পি রিপন, গাজী এস এ জুয়েল ও হারুন। এর মাঝে বিকালের নাস্তার জন্য প্রস্তুতি নেন – মিনারা সরকার, সোহেলী পারভীন, ইমরুল নাহার ইমু, ফারহানা জুয়েল, আরিফা শাহীন, সাদিয়া শাকিলা ও জান্নাতুল নাঈমা কনা। তাদের সকলের সহযোগিতায় পরিবেশিত হয় মুখরোচক ঝাল মুড়ি ও চা। বিকালে শুরুর আগেই পরিবেশিত হয় দৈ মিষ্টি। পরিচালনা করেন সভাপতি সিরাজুল মোড়ল বাবুল। ফাকে ফাকে সালমানের পরিচালনায় বিক্রি হতে থাকে গাজীপুর জেলা এসোসিয়েশনের সৌজন্যে আকর্ষনীয় র‍্যাফেল ড্রয়ের পুরস্কারের টিকেট। দশটি মুল্যবান পুরস্কারের মাধ্যে উল্ল্যেখযোগ্য ছিল – আকর্ষনিয় স্বর্নালংকার, এল সি ডি টিভি, আই প্যাড মিনি, সহ আরও অনেক কিছু। সাংস্কৃতিক পর্বের মাঝে কিছুক্ষনের জন্য বিরতি নিয়ে শুরু হয় পরিচয় পর্ব। আগত অতিথি ও কার্যকরি কমিটির সকলের সাথে পরিচয় করিয়ে দেন পাভেল চৌধুরী। এই পর্বে যাদের বক্তব্য সকলের দৃষ্টি আকর্ষন করে তারা হলেন – প্রতিষ্ঠাতা সভাপতি মনসুর খান, বিশিষ্ট নাঈম আহমেদ, প্রফেসর হাবিবুল্লা, আবুল কালাম আজাদ, মাসুদ রানা, গাজী জুয়েল ও সিরাজুল মোড়ল বাবুল। নেত্ববৃন্দের বক্তব্য শুনার জন্য ছড়িয়ে ছিটিয়ে থাকা অতিথিরা প্যাভিলিয়নে ভীড় করতে দেখা যায়। পিকনিকের শেষ পর্বে খেলাধুলা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। বাচ্চাদের মাঝে খেলনা প্রদান করা হয়। এতে যারা সহোগিতা করেন তারা হলেন আবুল মনসুর খান, খন্দকার মুজিবুর রহমান, অধ্যাপক হাবিবুল্লা, সিরাজুল মোড়ল ও পাভেল চৌধুরী। একেবারে শেষে র‍্যাফেল ড্র অনুষ্টিত হয় – এতে প্রথম পুস্কাকার হিসাবে বিশাল টিভিটি ভাগ্যবান হিসাবে জিতে নেন একজন গেষ্ট। সভাপতির পাভেল চৌধুরির আগামী পিকনিকে আগাম নিমন্ত্রনের মধ্য দিয়ে শেষ হয়ে যায় গাজীপুর জেলা এসোসিয়েশনের বিগত ১৭ বছরের মধ্যে সবচেয়ে আকর্ষনীয় এবং প্রানবন্ত বনভোজন। প্রেস বিজ্ঞপ্তি

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV