Sunday, 1 November 2026 |
শিরোনাম
Women’s Participation Makes Peace and Security More Durable and Inclusive: Irene Khan সমুদ্রের উচ্চতা বৃদ্ধি ও বন্যার ঝুঁকি মোকাবিলায় নিউইয়র্কে ২ বিলিয়ন ডলারের মহাপ্রকল্প দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
সব ক্যাটাগরি

প্রেসিডেন্ট ট্রাম্পের কাউন্টার টেরোরিজম উপদেষ্টা বরখাস্ত

অনলাইন ডেস্ক পঠিত: 169 বার

প্রকাশিত: August 26, 2017 | 11:58 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের কাউন্টার টেরোরিজম উপদেষ্টা সেবাস্তিয়ান গোরকাকে হোয়াইট হাউজ থেকে বরখাস্ত করা হয়েছে। হোয়াইট হাউজ থেকে নিশ্চিত করা হয়েছে, তিনি পদত্যাগ করেন নি। তবে এখন আর হোয়াইট হাউজে কাজ করেন না। এ খবর দিয়েছে লন্ডনের অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্ট। কয়েকদিন আগেই পূর্বাভাস করা হয়েছিল, হোয়াইট হাউজে সাবেক স্ট্রাটেজিস্ট স্টিভেন ব্যাননকে বরখাস্ত করার পর তারই ঘনিষ্ঠ সেবাস্তিয়ান গোরকা রয়েছে পরবর্তী উৎখাতের তালিকায়। সেই পূর্বাভাষই সত্য হলো। হোয়াইট হাউজের এক বিবৃতিতে সেবাস্তিয়ান সম্পর্কে যে ইঙ্গিত দেয়া হয়েছে সে সম্পর্কে বিস্তারিত না বলা হলেও এটা বুঝে নেয়া যায়, তাকে বরখাস্ত করা হয়েছে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এইচআর ম্যাকমাস্টারের সঙ্গে তার বিরোধ চলছিল বলে রিপোর্টে বলা হয়েছে। এ ছাড়া আফগানিস্তান নিয়ে যুক্তরাষ্ট্রের যে নীতি ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প তাতে তিনি সন্তুষ্ট নন বলেও খবর বেরিয়েছে।

এদিকে হোয়াইট হাউসের একটি সূত্র সিএনএনকে বলেছে, ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে গোরকাকে জোর করে পদত্যাগ করানো হয়েছে। গোরকাকে জানিয়ে দেওয়া হয়েছে, তাঁকে আর কোনো গুরুত্বপূর্ণ পদে বসানো হচ্ছে না। অবশ্য এ বিষয়ে গোরকা এখনো কোনো মন্তব্য করেননি। কারণ তিনি এর আগে হোয়াইট হাউস থেকে ২ সপ্তাহের ছুটিতে রয়েছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ