টেক্সাসে ঝড়ের প্রভাবে বন্যা, নিহত ১
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : টেক্সাস উপকূলে গত শুক্রবার রাতে আঘাত হানে হারিকেন হারভি। এতে একজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। সেখানে বড় ধরনের বন্যার আশঙ্কা করা হচ্ছে। রয়টার্সের খবরে জানা যায়, স্থানীয় সময় গতকাল শনিবার টেক্সাসের বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধারকর্মী মোতায়েন করা হয়েছে।
চার মাত্রার এ ঘূর্ণিঝড়ের কারণে ওই এলাকায় তুমুল ঝোড়ো হাওয়ার সঙ্গে মুষলধারে বৃষ্টিপাত হয়। সেখানে ৪২ সেন্টিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বলা হচ্ছে যে হারিকেন হারভি এক যুগের মধ্যে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানা সবচেয়ে বড় ঘূর্ণিঝড়।
এই ঘূর্ণিঝড়ের কারণে যুক্তরাষ্ট্রের একটি প্রধান তেলশিল্পাঞ্চল থরপুস ক্রিস্টির কাছের ছোট শহর রকপোর্টে ভূমিধসের ঘটনা ঘটে। সে সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ২১৫ কিলোমিটার। ঘূর্ণিঝড়ের কারণে সেখানে তেল উৎপাদন এখন বন্ধ রয়েছে।
গতকাল ন্যাশনাল হারিকেন সেন্টার জানায়, প্রথম ভূমিধসের কয়েক ঘণ্টা পরই রকপোর্টের উত্তরে দ্বিতীয় ভূমিধসের ঘটনা ঘটে। সে সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ২০৫ কিলোমিটার। এদিকে টেক্সাস অঙ্গরাজ্যকে ‘প্রধান দুর্যোগ’ এলাকা ঘোষণা করার আহ্বানে সাড়া দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
- Women’s Participation Makes Peace and Security More Durable and Inclusive: Irene Khan
- সমুদ্রের উচ্চতা বৃদ্ধি ও বন্যার ঝুঁকি মোকাবিলায় নিউইয়র্কে ২ বিলিয়ন ডলারের মহাপ্রকল্প
- দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত
- বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে
- শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা
- যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে