লস এঞ্জেলেসে শেখ কামাল মেমোরিয়াল ইউএসএ ওয়েষ্টার্ণ ফাইনাল ক্রিকেট টূর্নামেন্ট শনিবার থেকে শুরু
জাহান হাসান , লস এঞ্জেলেসঃ যুক্তরাষ্ট্রে এই প্রথম অনুষ্ঠিত হতে যাচ্ছে শেখ কামাল মেমোরিয়াল ইউএসএ ওয়েষ্টার্ণ ফাইনাল ক্রিকেট টূর্নামেন্ট। ডাঃ রবি আলমের পৃষ্ঠপোষকতায় আগামী ২রা সেপ্টেম্বর শনিবার থেকে ভ্যান নাইস উডলী ক্রিকেট মাঠে শুরু হতে যাচ্ছে ‘শেখ কামাল মেমোরিয়াল ইউএসএ ওয়েষ্টার্ণ ফাইনাল ক্রিকেট টূর্নামেন্ট।’ যুক্তরাষ্ট্রের লেবার ডে সপ্তাহান্তে তিনদিন ব্যাপী এই টুর্নামেন্ট চলবে ৪ঠা সেপ্টেম্বর পর্যন্ত। সাউদার্ণ ক্যলিফোর্ণিয়া ক্রিকেট এসোসিয়েশন টি-টোয়েন্টি ফরম্যাটে তিনদিনব্যাপী এই ওয়েষ্টার্ণ ফাইনাল টূর্নামেন্টের আয়োজন করেছে। গত রবিবার এ বিষয়ে লস এঞ্জেলেসে এক ঘোষণায় টূর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক ডাঃ রবি আলম ও প্রধান কো-অর্ডিনেটর ক্রিকেটার নাজিম সিরাজী খেলার বিভিন্ন রুপরেখা তুলে ধরে বলেন, ‘সাউদার্ণ ক্যলিফোর্ণিয়া ক্রিকেট এসোসিয়েশনের সহযোগিতায় আমরা বিশ্ব ক্রিকেট অঙ্গনে বহুমাত্রিক ও অনন্য সৃষ্টিশীল প্রতিভার অধিকারী তারুণ্যের দীপ্ত প্রতীক শেখ কামালের স্মরণে যে টূর্নামেন্ট আয়োজন করেছি এতে আমরা লস এঞ্জেলেস প্রবাসীরা তার অবদানগুলিকে বিশ্ববাসীর কাছে তুলে ধরতে চাই । মুক্তিযুদ্ধ, ছাত্র রাজনীতি, খেলাধুলা, শিল্প, সাহিত্য, সংস্কৃতি অঙ্গনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শহীদ শেখ কামালের জীবনাদর্শ সারা বিশ্ববাসীদের জানিয়ে দিতে চাই খেলাধুলার মাধ্যমে। গত রবিবার এ বিষয়ে লস এঞ্জেলেসে এক ঘোষণায় টূর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক ডাঃ রবি আলম ও প্রধান কো-অর্ডিনেটর ক্রিকেটার নাজিম সিরাজী খেলার বিভিন্ন রুপরেখা তুলে ধরে বলেন, ‘সাউদার্ণ ক্যলিফোর্ণিয়া ক্রিকেট এসোসিয়েশনের সহযোগিতায় আমরা বিশ্ব ক্রিকেট অঙ্গনে বহুমাত্রিক ও অনন্য সৃষ্টিশীল প্রতিভার অধিকারী তারুণ্যের দীপ্ত প্রতীক শেখ কামালের স্মরণে যে টূর্নামেন্ট আয়োজন করেছি এতে আমরা লস এঞ্জেলেস প্রবাসীরা তার অবদানগুলিকে বিশ্ববাসীর কাছে তুলে ধরতে চাই । মুক্তিযুদ্ধ, ছাত্র রাজনীতি, খেলাধুলা, শিল্প, সাহিত্য, সংস্কৃতি অঙ্গনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শহীদ শেখ কামালের জীবনাদর্শ সারা বিশ্ববাসীদের জানিয়ে দিতে চাই খেলাধুলার মাধ্যমে।
রথমবারের এই টুর্নামেন্টে যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলের ( ওয়াশিংটন, ইউটাহ, কলোরাডো, অ্যারিজোনা ও ক্যালিফোর্ণিয়া) ষ্টেটগুলি থেকে ছয়টি দল অংশগ্রহণ করছে। দলগুলো হল- SCCA (সাঊদার্ণ ক্যালিফোর্ণিয়া ক্রিকেট এসোশিয়েশন), NCCA (নদার্ণ ক্যালিফোর্ণিয়া ক্রিকেট এসোশিয়েশন), NWCL ( নর্থওয়েষ্ট ক্রিকেট লীগ), ARIZONA ( অ্যারিজোনা ক্রিকেট লীগ), COLORADO ( কলোরাডো ক্রিকেট লীগ) এবং UTAH ( ইউটাহ ক্রিকেট লীগ) ক্লাব। টূর্ণামেন্টে প্রধান অতিথী হিসাবে উপস্থিত থাকবেন সাবেক ক্রিকেটার যুক্তরাষ্ট্রে বাংলাদেশের মাননীয় রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন।
শেখ কামাল
উল্লেখ্য, শহীদ শেখ কামাল ৭১-এর ২৫ মার্চ রাতে পাকহানাদার বাহিনী দ্বারা বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্মৃতি-বিজড়িত ধানমন্ডি ৩২ নম্বর সড়কের বাসভবন আক্রান্ত হওয়ার পূর্ব মুহূর্তে বাড়ি থেকে বের হয়ে সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি স্বাধীন বাংলাদেশের প্রথম ওয়ার কোর্সে প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে মুক্তিবাহিনীতে কমিশন লাভ করেন ও মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল ওসমানির এডিসি হিসেবে দায়িত্ব পালন করেন। বাংলাদেশের শিল্প, সাহিত্য, সংস্কৃতি অঙ্গনের শিক্ষার অন্যতম উৎসমুখ ছায়ানট-এর সেতার বাদন বিভাগের ছাত্র ছিলেন তিনি। মঞ্চ নাটক আন্দোলনের ক্ষেত্রে তিনি প্রথমসারির সংগঠক ছিলেন। বন্ধু শিল্পীদের নিয়ে গড়ে তুলেছিলেন স্পন্দন শিল্পী গোষ্ঠী।শেখ কামাল ছিলেন ঢাকা থিয়েটারের অন্যতম প্রতিষ্ঠাতা। অভিনেতা হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যাঙ্গনে প্রতিষ্ঠিত ছিলেন। শৈশব থেকে ফুটবল, ক্রিকেট, হকি, বাস্কেটবলসহ বিভিন্ন খেলাধূলায় প্রচন্ড উৎসাহ ছিল তার। তিনি উপমহাদেশের অন্যতম সেরা ক্রীড়া সংগঠন, বাংলাদেশে আধুনিক ফুটবলের প্রবর্তক আবাহনী ক্রীড়াচক্রের প্রতিষ্ঠাতা ছিলেন। এ সময় বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগের অঙ্গ-সংগঠন জাতীয় ছাত্র লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন তিনি। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজ বিজ্ঞান বিভাগের এম. এ শেষ পর্বের পরীক্ষা দিয়েছিলেন। ১৯৭৫ সালের ১৪ জুলাই দেশবরেণ্য অ্যাথলেট ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুলতানা খুকুর সঙ্গে তার বিয়ে হয়। ৭৫ সালের ১৫ আগস্টের কালো রাত্রিতে মাত্র ২৬ বছর বয়সে জাতির জনকের হত্যাকারী মানবতার ঘৃণ্য শত্রুদের বর্বরোচিত হত্যাযজ্ঞের শিকার হয়ে তিনিও প্রাণ হারান।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ