এখনো ডায়ানার সেসব কথা প্রিন্স চার্লসকে খুঁজে ফেরে : জীবনী লেখক মোর্টন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : লন্ডনে নিজের বাসায় বসে ডায়ানা সম্পর্কে এক সাক্ষাতকারে মোর্টন বলেন, ‘ডায়ানা আমাকে বলেছিল প্রিন্স চার্লস রাজা হওয়ার উপযুক্ত নয়। একদিন প্রিন্স উইলিয়াম হবে রাজা।’ নিজের জীবনের গোপন কথাগুলো লেখক এন্ড্রু মোর্টনকে বলে প্রথমেই রাজতন্ত্রকে চমকে দিয়েছিলেন প্রিন্সেস ডায়ানা। ডায়ানা চলে যাওয়ার ২০ বছর পরও সেই কথা গুলো রয়ে গেছে।
১৯৯২ সালে এন্ড্রু মোর্টনের ‘ডায়ানা: হার ট্রু স্টোরি-ইন হার ওন ওয়ার্ডস’ বইটি বেশ সাড়া ফেলে। ওই সময় প্রিন্স চার্লসের সঙ্গে তার বৈবাহিক অবস্থা, ডায়ানার আত্মহত্যার প্রচেষ্টা ও তার মানসিক অবসাদের কথাও বইটিতে উল্লেখ করা হয়। নামী পরিবারে ভিতরের কালো গল্প সকলের সামনে তুলে ধরেছিলেন ডায়ানা।
ডায়ানার গল্প মানুষ জানার সাথে সাথেই মোর্টনের লেখা ডায়ানার জীবনী নির্ভর বইটি বেস্ট সেলারের তালিকায় উঠে যায়।
সাক্ষাতকারে মোর্টন আরো বলেন, ‘ডায়ানা আমাকে বেশ কিছু গোপন কথা বলেছিল। তার স্বামী চালর্স অন্যের স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্কে ছিলেন।’
ছয়টি আলাদা আলাদা টেপ রেকর্ডার দিয়ে ডায়ানার কথা রেকর্ড করেছিলেন মোর্টন। ডায়নার জীবনীতে পুরোটাই ঢেলে দিয়েছিলেন তিনি। এখনো ডায়ানার সেসব কথা প্রিন্স চার্লসকে খুঁজে ফেরে বলে মনে করেন মোর্টন। ফ্রান্স ২৪
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ