নিউইয়র্কে বাংলাদেশী পরিচালিত বাংলা ট্যুর গ্রুপ ঘুরে এলো কানাডা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : নিউইয়র্কে বাংলাদেশী পরিচালিত একমাত্র গাইডেড ট্যুর প্রতিষ্ঠান বাংলা ট্যুরের একটি ভ্রমণ গ্রুপ গত ১৪ থেকে ১৬ আগষ্ট নায়াগ্রা ফলস- টরন্টো এবং থাউজ্যান্ড আইল্যান্ড ঘুরে এলো। গত ১৪ আগষ্ট সকাল ৬টায় ব্রঙ্কসের পার্কচেষ্টার থেকে যাত্রা শুরু করে গ্রুপটি। এরপর জ্যাকসন হাইটস থেকে অন্যান্য ভ্রমণার্থীদের নিয়ে সকাল ৮টায় কানাডার উদ্দেশ্যে রওয়ানা দেয়।
পথিমধ্যে তারা পৃথিবীর ১০টি প্রাকৃতিক সৌন্দর্য্যরে অন্যতম স্থান এবং ‘আর্ট গ্যালারী অব ন্যাচার’ নামে পরিচিত ওয়াটক্লিনস গ্লেনস স্টেট পার্ক পরিদর্শন করে। এরপর তারা আমেরিকান গাইড নায়াগ্রা ফলসে গিয়ে আদিবাসী আমেরিকানদের কালচারাল শো উপভোগ করে কানাডা সাইড নায়াগ্রা সিটিতে রাত্রি যাপন করে।
ভ্রমণের দ্বিতীয় দিনে গ্রুপ সদস্যরা আইমেক্স সিনেমা উপভোগ, মেইড অব দি মিষ্ট জাহাজে চড়ে নায়াগ্রা ফলসের তলদেশ পরিদর্শন, নায়াগ্রা ফলসের পাশে ৭৫৫ ফিট উপরে স্কাইলন টাওয়ারের অবজারভেটরী থেকে নায়াগ্রা জল প্রপাতের শোভা উপভোগ করেন। এরপর রিভলভিং রেষ্টুরেন্টে লাঞ্চ করে গ্রুপটি কানাডার বাণিজ্যিক রাজধানী বলে পরিচিত টরন্টো গিয়ে সিএনটাওয়ার, রিপ্লিজ এ্যাকুরিয়াম, সিটি হল পরিদর্শন ছাড়াও লেক অন্টারিওতে নৌ বিহারে অংশ নেয়।
ভ্রমণের তৃতীয় দিনে গ্রুপটি ক্রুজে করে সেন্ট লরেন্স নদীর উপর ১৮৬৪টি দ্বীপ পরিভ্রমণ করে নিউইয়র্ক ফিরে আসে।
বাংলা ট্যুরের তিনদিন কানাডা ট্যুরের দ্বায়িত্বে ছিলেন প্রতিষ্ঠানের সিইও হাবিব রহমান। উল্লেখ্য বাংলা ট্যুর আমেরিকার বিভিন্ন স্টেট, বাহামা, মেক্সিকো এবং ইউরোপের আকর্ষণীয় পর্যটন কেন্দ্রগুলোতে নিয়মিত গাইডেড ট্যুর পরিচালনা করে থাকে। ভ্রমণে আগ্রহীরা ৩৪৭ ২৮০ ৭২৬৯ এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। প্রেস বিজ্ঞপ্তি।
- Women’s Participation Makes Peace and Security More Durable and Inclusive: Irene Khan
- সমুদ্রের উচ্চতা বৃদ্ধি ও বন্যার ঝুঁকি মোকাবিলায় নিউইয়র্কে ২ বিলিয়ন ডলারের মহাপ্রকল্প
- দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত
- বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে
- শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা
- যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে