Sunday, 1 November 2026 |
শিরোনাম
Women’s Participation Makes Peace and Security More Durable and Inclusive: Irene Khan সমুদ্রের উচ্চতা বৃদ্ধি ও বন্যার ঝুঁকি মোকাবিলায় নিউইয়র্কে ২ বিলিয়ন ডলারের মহাপ্রকল্প দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
সব ক্যাটাগরি

অপরাজেয় বাংলার ভাস্কর সৈয়দ আব্দুল্লাহ খালিদকে মরোনত্তর স্বাধীনতা পদক প্রদানের আহবান

অনলাইন ডেস্ক পঠিত: 73 বার

প্রকাশিত: August 28, 2017 | 12:27 AM

আকবর হায়দার কিরন, নিউইয়র্ক : বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের অন্যতম প্রতীক ‘অপরাজেয় বাংলা’র ‘ভাস্কর ও দেশের অন্যতম শিল্পী, সম্প্রতি প্রয়াত সৈয়দ আব্দুল্লাহ খালেদ স্মরণে নিউইয়র্কে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে স্বাধীনতার সপক্ষের সরকারের প্রতি এই মহান শিল্প স্রষ্টাকে মরোনত্তর স্বাধীনতা পদক প্রদানের আহববান জানানো হয়েছে। শনিবার ২৬ অগাস্ট বাঙ্গালি অধ্যুষিত জ্যাকসন হাইটসের জুইশ সেন্টারে অনুষ্ঠিত স্মরণ সভায় ক্ষণজন্মা এবং আপোষহীনএই শিল্পী ও শিক্ষকের বর্ণাঢ্য জীবনের নানান দিক নিয়ে বিশেষ আলোচনা করেন প্রফেসর সৈয়দ আব্দুল্লাহ খালিদের সারা জীবনের বন্ধু ও সহকর্মী প্রফেসর মতলুব আলী। ভাস্কর সৈয়দ আব্দুল্লাহ খালিদের অমর সৃষ্টি ‘অপরাজেয় বাংলা’র একটি অসাধারন রেপ্লিকা পুরো স্মরণ সভাকে এক ভীন্ন মাত্রায় পৌঁছে দেয়। প্রবাসের পরম সম্মানিত প্রবীন সাংবাদিক সৈয়দ মোহাম্মদ ঊল্লাহর পরিচালনায় অনুষ্ঠিত এই সভার শুরুতে গান গেয়ে শ্রদ্ধা নিবেদন স্বাধীন বাংলা বেতারের দুই মহান কন্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রয় ও শহীদ হাসান। প্রফেসর মতলুব আলী এই মহান শিল্পীর জীবনের নানান গৌরবোজ্জ্বল দিকের প্রতি আলোকপাত করেন। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আমেরিকান বাংলাদেশী শিল্পী খুরশীদ আলম সেলিম প্রয়াত শিল্পীর প্রতি শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে বলেন, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস এবং চেতনার সাথে চীরদিন জাগরুক থাকবেন সৈয়দ আব্দুল্লাহ খালিদ। ভাস্কর সৈয়দ আব্দুল্লাহ খালিদের অসংখ্য শিল্পকর্ম ও ভাস্কর্য দেশের বিভিন্ন স্থানে এবং তাঁর বাড়ীতে ছড়িয়ে আছে। এইসব অমুল্য সৃষ্টিকে সরকারী সহযোগিতায় একিভুত করার বিশেষ আহবান জানানো হয়। শিল্পীর জীবন এবং কর্ম নিয়ে তৈরী একটি বিশেষ প্রামান্য চিত্র অনুষ্ঠানে প্রদর্শিত হয়, যা সমবেত অনেক শ্রোতা দর্শককে আবেগতাড়িত করে। জুইশ সেন্টারের লবিতে শিল্পীর আঁকা বেশ কিছু নামকরা শিল্পকর্মের রেপ্লিকা প্রদর্শিত হয়। এই উপলক্ষে একটি মনোরম এবং অত্যন্ত তথ্যবহুল স্মারক প্রকাশিত হয়। শিল্পীর কন্যা রুহী শরীফ বাবার উপর গভীর আবেগময় স্মৃতিচারণ করেন।প্রয়াত শিল্পীর জামাতা এবং প্রবাসের সুপরিচিত শিল্পী জাহেদ শরীফ এর করা ব্যাকড্রপ পুরো স্মরণ সভায় আকর্ষণ ও ভাবগাম্ভীর্য অনেকগুন বাড়িয়ে দেয়। বিশেষ সহযোগিতায় ছিলেন বিশিষ্ট শর্টফিল্ম নির্মাতা সেলিম আফসারী।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ