ঘূর্ণিঝড় হার্ভে হিউস্টনে ৩০ হাজার মানুষ বাস্তুচ্যুত, হিউস্টন এবং লুসিয়ানায় জরুরী অবস্থা ঘোষণা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : হিউস্টনে ঘূর্ণিঝড় হার্ভে ৩০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ন্যাশনাল ওয়েদার সার্ভিসএর (এনডব্লিউএস) বরাত দিয়ে খবরটি জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। তাঁদের পূর্বাভাসের মতে, এই সপ্তাহে এ সংখ্যাটি দ্বিগুণ হয়ে উঠতে পারে।
ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির পরিচালক ব্রক লং জানান, সোমবার টেক্সাস অঙ্গরাজ্যের ৫০টিরও বেশি জেলায় এ বন্যায় প্লাবিত হয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম এপি নিউজ জানায়, এই বন্যার কারণে হিউস্টনে বসবাসরত মানুষ বেশ আতঙ্কে জীবনযাপন করছে। এক বেসরকারি আবহওয়া পূর্বাভাসের মতে দুই এক দিনেই এই বন্যা মারাত্মক আকার ধারণ করতে পারে।
এই পরিস্থিতিতে হিউস্টন এবং লুসিয়ানায় জরুরী অবস্থার ঘোষণা করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বিবিসি এক প্রতিবেদনে জানায়, গত ২৪ ঘণ্টায় টেক্সাসের হিউস্টন ও গালভেস্টনে ৬১ দশমিক ২ সেন্টিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ঝড়ো বাতাস ও বৃষ্টির কারণে উদ্ধার অভিযান ব্যহত হচ্ছে বলে জানায় দেশটির কোস্টগার্ড।
ধারণা করা হচ্ছে, হিউস্টনে একটি ভ্যান ডুবে গিয়ে ৬জন নিহত হয়েছে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এপি। কিন্তু পুলিশ এখন পর্যন্ত তাদের দেহ উদ্ধার করতে পারেনি।
ঝড় ও বন্যায় এখন পর্যন্ত আট জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে বলে জানায় রয়টার্স।
তাদের মধ্যে রকপোর্ট এলাকায় শুক্রবার ঝড়ের সময় বাড়িতে আগুন লেগে একজন মারা যায়। পরদিন হিউস্টনে বন্যার পানিতে ডুবে যাওয়া একটি সড়কে গাড়ি চালিয়ে যাওয়ার সময় আরেক নারীর মৃত্যু হয়।
টেক্সাস জুড়ে প্রায় দুই লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ঘুর্ণিঝড়ের কারণে। সূত্র : বিবিসি, এপি এবং আল জাজিরা
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ