Friday, 26 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

কানাডার মন্ট্রিয়লে রবি অনুরাগী’র নৃত্যনাট্য শ্যামা’র সফল মঞ্চায়ন

অনলাইন ডেস্ক পঠিত: 180 বার

প্রকাশিত: August 29, 2017 | 12:33 PM

সদেরা সুজন, সিবিএনএ, কানাডা থেকে। রবি-অনুরাগী মন্ট্রিয়লের উদ্যোগে গত ২৬ আগস্ট লাঁভোয়া স্কুল অডিটোরিয়ামে ‘রবি প্রণাম’ অনুষ্ঠানে বিশ্ব কবি রবি ঠাকুরের প্রতি শ্রদ্ধা নিবেদন করে স্বনামধন্য শিল্পীদের অংশ গ্রহণে গান, কবিতা, নৃত্যনাট্যসহ রকমারি বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। রবীন্দ্রনাথ রয়েছেন আপামর বাঙালির মনেন চিন্তায়, সুখে-দুঃখে, এমন কি মৃত্যুতে। শুধু কি বাঙালি! বর্তমান বিশ্বে মানবতা যেখানে বিপন্ন, সভ্যতার অস্বিত্ব যেখানে এক প্রশ্ন চিহ্নের সামনে দাঁড়িয়ে,- সেখানেও তিনি আমাদের শান্তির আশ্বাস, জীবনের আকাঙ্খা, আগামী দিনের পথ চলার অনুপ্রেরণা। রবীন্দ্রনাথ কোন ইন্দ্রজাল নয়, যে চলার পথের সকল সংকট দুঃখ ত্রাতা। তিনি, রবীন্দ্রনাথ আমাদের বিপদে-সম্পদে চির বন্ধু চির নির্ভর চির শান্তি। ‘দীনতা হতে অক্ষয় ধনে, সংশয় হতে সত্যসদনে, জড়তা হতে নবীন জীবনে’- আমাদের যে উত্তরণ, তা তো ‘নবজাগরণযুগপ্রভাতের রবি’র আলোতেই। সাহিত্য-সংস্কৃতির সকল শাখাকে রবীন্দ্রনাথ সমৃদ্ধ করেছেন একক প্রচেষ্টায়। মন্ট্রিয়লের শিল্পীরা সেই বিশাল রূপসাগরের কয়েকটি অরুপরতনে সাজিয়েছিলেন ‘রবি প্রনাম’ নামের এবছরের অন্যতম সুন্দর নান্দনিক অনুষ্ঠানটি। অনুষ্ঠানের শুরুতেই রবি ঠাকুরের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুস্পমাল্য অর্পণ করেন সর্বজন শ্রদ্ধেয় মহীয়সী শ্রীমতী মঞ্জুশ্রী রায় চৌধুরী, সহযোগিতায় ছিলেন রেবা দাস ও নীনা দেব। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন ও কর্ম আলোকপাত করেন স্বাতী সেন। বেহালায় রবীন্দ্র সংগীত পরিবেশন করে দিব্যজ্যোতি ধর। তৃপ্তি দাসের পরিচালনায় ছোটদের গানে গানে রবি ঠাকুর ‘আমরা সবাই রাজা’ অনুশ্রী দত্ত-এর কোরিওগ্রাফিতে সজনী সজনী রাধিকা লো: সম্মিলিত নৃত্যে ছিলো ভাবনা, ব্রিয়া, অহনা, স্বাগতা, অনুষ্কা, রামিয়া, ও পর্ণিকা। কবিতা আবৃতিতে ছিলেন শিবানী চক্রবর্ত্তী ও রিতীশ চক্রবর্ত্তী। ‘দেখেছি তার কালো হরিন চোখ’ কথায় ও সুরে- ঝুমুর চক্রবর্তী, অনুজা দত্ত এবং শাহ মোহাম্মদ ফায়েক। একক নৃত্যে ছিলো সুদেষ্ণা হালদার এবং গানে ছিলেন তৃপ্তি দাস , শর্মীলা ধর, মিথিলা দাস, পাল্কী দাস, মুনমুন দেব, জয়ন্ত ভৌমিক, মধুমিতা ধর, সুজাতা দেব, সমীর দেব, সুমন কর, উমা রায়, মাধবী দাস ও সোনালী দত্ত। মন্ট্রিয়লের লোকজ শিল্পী গোষ্ঠীর উদ্যোগে অনুপ চৌধুরী মিঠুর পরিচালনায় কবিগুরুর বাউলাঙ্গের গানে ও যন্ত্রে অংশ গ্রহণ করেন দেবযানী চৌধুরী, সোমা চৌধুরী, অনিমেষ কর, শেলী দেব, আরিয়ান, পাভেল, রাসেল ও লিটন। মন্ট্রিয়লের খ্যাতিনামা নাট্য পরিচালক অম্লান দত্তের পরিচালনায় ‘কথা’কাব্য গ্রন্থের কবিতা ‘পরিশোধ’ অবলম্বনে নৃত্যনাট্য ‘শ্যামা’ মঞ্চায়িত হয়। নৃত্যনাট্যে অংশগ্রহণ করে ঐশি চৌধুরী, প্রভাকর কর্মকার, দেবযানী সরকার, নিলয় দত্ত, অরীন্ধম দেব, প্রিথা দে, দেবজ্যোতি ধর, প্রমিত ঘোষ, প্রিয়ঙ্করী ভট্টাচার্যী, ঋত্তিকা দাস, অনুশ্রী দত্ত, মোহিনী দত্ত, পৌলমী দেব, সুরঞ্জনা ভৌমিক, চন্দ্রিমা ধর এবং স্মিতা দে চৌধুরী। অনুষ্ঠানটি পরিচালনা করেন শর্মীলা ধর ও মিথিলা দাস। বিপুল সংখ্যক প্রবাসীর উপস্থিতিতে অসাধারণ নান্দনিক অনুষ্ঠানটি ছিলো দেখার মতো।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV