Friday, 26 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার কর্মী সভায় সম্মেলনের মাধ্যমে কমিটি গঠনের দাবি

অনলাইন ডেস্ক পঠিত: 142 বার

প্রকাশিত: August 29, 2017 | 11:06 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : গত ২৭ আগষ্ট রবিবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের টক অফ দা টাউনে জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার এক কর্মী সভা অনুষ্ঠিত। এতে সভাপতিত্ব করেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য, জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার উপদেষ্টা ও প্রাদেশিক পরিষদ বাস্তবায়ন কমিটির যুক্তরাষ্ট্র শাখার আহবায়ক মাহবুবুর রহমান চৌধুরী। পরিচালনা করেন জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার সাংগঠনিক সম্পাদক ওসমান চৌধুরী। সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য ও যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির প্রধান সম্বনয়কারী আব্দুন নূর বড়ভূইঁয়া। বক্তব্য রাখেন, যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ইসমাইল খান আনসারী, জাতীয় পার্টি কেন্দ্রীয় সদস্য আলতাফ হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য ও যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সহ সভাপতি মাহবুবুর রহমান অনিক, কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুর নূর, যুক্তরাষ্ট্র শাখার সহ সভাপতি ছব্বির লস্কর, তোফায়েল আহমেদ চৌধুরী, যুক্তরাষ্ট্র শাখার সহ সাধারণ সম্পাদক জাফর মিতা, জাতীয় মহিলা পার্টির সভানেত্রী সুজাতা সরকার, জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় সদস্য নজরুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য শাহজাহান সাজু, কেন্দ্রীয় সদস্য ও যুক্তরাষ্ট্র জাতীয় যুব সংহতির সভাপতি আব্দুল কাদির লিপু, যুবনেতা কাজী আউয়াল, জাতীয় সাংস্কৃতিক পার্টি যুক্তরাষ্ট্র শাখার আহবায়ক গোলাম জহিরুল করিম, সদস্য সচিব উত্তম কুমার ডাকুয়া, মীর্জা আজম প্রমুখ।
সভায় এক প্রস্তাবে বাংলাদেশের চলচ্চিত্রের ক্ষণজন্মা নক্ষত্র নায়ক রাজ রাজ্জাক এর মৃত্যুতে শোকবাণীতে মরহুমের শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে, মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়। অন্য এক প্রস্তাবে বাংলাদেশে পানি বন্যায় ক্ষতিগ্রস্থদের সাহায্যের জন্য সকল বৃত্তবানদেরকে এগিয়ে আসার আহবান জানান এবং সরকারের প্রতি দীর্ঘমেয়াদী সাহায্যের দাবী জানান।
সভায় বক্তারা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বিশদ আলাপ আলোচনা করেন। তারা জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার অযোগ্য নেতৃত্বের তীব্র সমালোচনা করে তাদের মিথ্যা সেলফি তোলা, গোপনে বাসায় বসে কিংবা নির্জনে পার্টির কার্যত্রুমের ফিরিস্তি পত্র-পত্রিকায় প্রচার করে মিথ্যা পদ-পদবীর দাবী করে জাতীয় পার্টির অসংখ্যা নেতাকর্মীদেরকে বিভ্রান্ত করে তাদের শেষ রক্ষা হবে না। অতএব এহেন ঘৃণ্য কর্মকান্ড থেকে তাদেরকে বিরত থাকার জন্য আহবান জানান।
পাশাপাশি জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মাহবুব আলী বুলুর প্রতি পূনরায় অনুরোধ আপনি মরিচিকার মত শক্তি, সাহস ও সামর্থহীন ব্যক্তিদের পিছনে না ঘুরে কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যানের মত সম্মানিত পদবীর মর্যদা অক্ষুন্ন রাখার চেষ্টা করুন। নি:লজ্বের মতো ১৭/১৮ বছর যাবত সভাপতি পদে আকড়ে থাকায় কেন্দ্রীয় পর্যায়ে সম্মানিত পদ-পদবীতে অন্যান্য যারা রয়েছে তাদেরকেও আপনি লজ্জ্বায় ফেলেছেন, তারাও আপনাকে ঘৃণা করে।
এখনো সময় আছে অনুগ্রহ করে অন্তত: পার্টির স্বার্থে যুক্তরাষ্ট্র শাখার একটি সম্মেলন প্রস্ততি কমিটি দিয়ে সম্মেলনের মাধ্যমে একটি অর্থবহ পূর্নাঙ্গ কমিটি উপহার দিয়ে কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যানের সম্মানিত পদবীর মর্যাদা অক্ষুন্ন রাখুন।
পরিশেষে পার্টির চেয়ারম্যান ও মহাসচিব সুষ্ঠভাবে পবিত্র হজ্ব পালন ও তাদের সু-দীর্ঘায়ূ কামনা করে মহান সৃষ্টি কর্তার নিকট দোয়া করা হয়। অবশেষে সভাপতি উপস্থিত সকলকে রাতের খাবারের আপ্যায়ন করে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে সভার সমাপ্তি ঘোষণা করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV