পাখিরা যে কারণে পথ হারায় না
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : পাখিরা পথ হারায় না। সাগরের ওপর দিয়ে হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে এখান থেকে ওখানে উড়ে যায়। কিন্তু পথ খুঁজে নিতে কোন ব্যতয় ঘটেনা। কিন্তু এর কারণ কী?
যেমন আর্কটিক টার্ন নামে এক ধরণের পাখি দক্ষিণ মেরু থেকে উড়ে প্রতি বছর ব্রিটেনে যায়। গ্রীষ্ম মৌসুম শেষ হলে এরা আবার দক্ষিণ মেরুতে ফিরে যায়। আর্কটিক টার্নের এই অসাধারণ ক্ষমতা কোথা থেকে আসে, কিভাবে তারা প্রতিবছর নির্ভুলভাবে একই জায়গায় পৌঁছায়।
সম্প্রতি নতুন এক গবেষণায় জানা গেছে, সমুদ্রের ওপর দিয়ে পাখিরা যখন দীর্ঘ পথ পাড়ি দেয় তখন এই কাজে তাদের ঘ্রাণশক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
অক্সফোর্ড, বার্সেলোনা এবং পিসা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা সমুদ্রগামী পাখির ঘ্রাণশক্তি সাময়িকভাবে নষ্ট করে একটি পরীক্ষা চালিয়েছিলেন। এরপর পাখি আকাশে ওড়ার পর তারা দেখতে পান যে পাখিরা ভূমির ওপর দিয়ে ঠিকই উড়ে যেতে পারছে। কিন্তু সমুদ্রের ওপর দিয়ে ওড়ার সময় তারা দিকভ্রান্ত হয়ে যাচ্ছে।
এতে বিজ্ঞানীরা মনে করছেন, পাখিদের মস্তিষ্কে একটি গন্ধের মানচিত্র রয়েছে। সমুদ্রের ওপর তারা চোখে কিছু দেখতে না পেলেও গন্ধ শুঁকে শুঁকে ঠিকই চলে যেতে পারে।
তবে এর আগে কেউ কেউ যুক্তি দিচ্ছিলেন পাখির ঘ্রাণশক্তি নষ্ট করলে তার অন্যান্য ক্ষমতাও নষ্ট হতে পারে। তাই হয়তো পাখিরা ঠিকমত গন্তব্যস্থলে পৌঁছুতে পারছিল না।
কিন্তু সর্বশেষ এই গবেষণা সেই যুক্তিকে খণ্ডণ করলো বলে বিজ্ঞানীরা বলছেন। বিবিসি বাংলা
- Women’s Participation Makes Peace and Security More Durable and Inclusive: Irene Khan
- সমুদ্রের উচ্চতা বৃদ্ধি ও বন্যার ঝুঁকি মোকাবিলায় নিউইয়র্কে ২ বিলিয়ন ডলারের মহাপ্রকল্প
- দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত
- বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে
- শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা
- যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে