Saturday, 5 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
সব ক্যাটাগরি

নিউইয়র্কে তিন দিনব্যাপী বাংলাদেশ সম্মেলন

অনলাইন ডেস্ক পঠিত: 12 বার

প্রকাশিত: September 2, 2017 | 9:52 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : প্রবাসে বাঙালি শিল্প, সাহিত্য ও সংস্কৃতি লালন ও বিকাশের প্রত্যয়ে নিউইয়র্কে শুরু হয়েছে তিন দিনব্যাপী বাংলাদেশ সম্মেলন। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের বেলোজিনা পার্টি হলে বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন বিশিষ্ট রাজনীতিবিদ ও ঢাকার সাবেক ডেপুটি মেয়র আব্দুস সালাম। সাংবাদিক সাদিয়া খন্দকারের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট গণসঙ্গীত শিল্পী কন্ঠযোদ্ধা ফকির আলমগীর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর ও ডীন সিরাজুল ইসলাম, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী রথীন্দ্রনাথ রায় ও শহীদ হাসান, সম্মেলনের আহ্বায়ক আলমগীর খান আলম, কন্ঠশিল্পী রিজিয়া পারভিন, যুক্তরাষ্ট্র বিএনপির নেতা গিয়াস আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী মো. শাহনেওয়াজ, জাতীয় পার্টির সভাপতি মাহবুব আলী বুলু, বাংলাদেশ সোসাইটির শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আহসান হাবীব, বিলাল চৌধুরী। বাংলাদেশ কনভেনশন নর্থ আমেরিকার ব্যানারে অনুষ্ঠিতএ সম্মেলনে শো’টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম বলেন, এটি ভিন্নধর্মী একটি অনুষ্ঠান। ফোবানা বা অন্য কোনো অনুষ্ঠানের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। এ কনভেনশনের স্লোগান হচ্ছে, ‘প্রবাসে শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক ঐতিহ্য হোক আমাদের নতুন কিছু করার প্রত্যয়।’ ঈদের আনন্দ বাড়িয়ে তুলতে ঈদের দিনেই সম্মেলনের উদ্বোধন করা হলো। আগামীতে আরো বড় পরিসরে এই আয়োজন করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করে বিশিষ্ট রাজনীতিবিদ ও ঢাকার সাবেক ডেপুটি মেয়র আব্দুস সালাম বলেন, আমাদের ভিন্ন রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে। কিন্তু দেশের বাইরে আমরা সবাই বাংলাদেশি। তিনি বলেন, উত্তরাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্তরা কে কোন দলের সেটা হিসাব কেউ হিসাব করছে না। এখানে সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনারা প্রবাসীরা সবাই ক্ষতিগ্রস্তদের জন্য সাহায্যের হাত বাড়িয়েছেন। এটাই আমাদের সংস্কৃতি। আমাদের মধ্যে সবসময় ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকতে হবে। 
অনুষ্ঠানে বক্তারা বলেন, এই সম্মেলন প্রবাসে বাংলাদেশের শিল্প-সাহিত্য ও সংস্কৃতিকে সমৃদ্ধ করবে। এর ফলে নতুন প্রজন্মের মধ্যে বাংলাদেশকে জানার আগ্রহ বাড়বে। উদ্বোধনী আলোচনার পরই ‘হৃদয়ে একাত্তর’ শীর্ষক সেমিনার হয় সেক্টর কমান্ডার্স ফোরাম, যুক্তরাষ্ট্র শাখার সহযোগিতায়। সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ এবং সঞ্চালনা করেন আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি ও মুক্তিযোদ্ধা লাবলু আনসার। আলোচনা করেন প্রখ্যাত কন্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায়, কন্ঠযোদ্ধা ফকির আলমগীর, কন্ঠযোদ্ধা শহীদ হাসান, ফোরামের সেক্রেটারি মুক্তিযোদ্ধা রেজাউল বারী এবং মুক্তিযোদ্ধা এম এ আওয়াল। সকলেই রোহিঙ্গা ইস্যুতে গভীর উদ্বেগ প্রকাশ এবং বাংলাদেশকে থামিয়ে দিতে এটি নতুন কোন ষড়যন্ত্র কিনা-সে ব্যাপারে প্রবাসীদের সজাগ থাকার আহবান জানানো হয়।
পবিত্র ঈদ থাকায় উদ্বোধনী অনুষ্ঠানে উদ্যোক্তাদের পক্ষ থেকে গরু ও খাসি কোরবানি দিয়ে অতিথিদের আপ্যায়ন করা হয়। মেলা ও সম্মেলনের সব অনুষ্ঠান সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে।
বিশিষ্ট শিল্পীদের উপস্থিতিতে তিন দিনব্যাপী এ সম্মেলন চলবে রবিবার পর্যন্ত সম্মেলনে মেলা, সেমিনার, ট্যালেন্ট শো, ফ্যাশন শো, কাব্য জলসাসহ নানান অনুষ্ঠান। প্রবেশ মূল্যহীন এই কনভেনশনের বিভিন্ন পর্বে সঙ্গীত পরিবেশন করবেন কন্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায়, ফকির আলমগীর এবং শহীদ হাসান, প্রখ্যাত কন্ঠশিল্পী রিজিয়া পারভিন, সেলিম চৌধুরী, মুক্তা সারওয়ার, বিউটি দাস, শাহ মাহবুব, সাইরা রেজা, শাহরিন সুলতানা, জাকারিয়া মহিউদ্দিন, মীরা সিনহা প্রমুখ।
 
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ