Sunday, 1 November 2026 |
শিরোনাম
Women’s Participation Makes Peace and Security More Durable and Inclusive: Irene Khan সমুদ্রের উচ্চতা বৃদ্ধি ও বন্যার ঝুঁকি মোকাবিলায় নিউইয়র্কে ২ বিলিয়ন ডলারের মহাপ্রকল্প দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
সব ক্যাটাগরি

সৌদি আরবে যে ৫০টি নাম রাখা নিষিদ্ধ

অনলাইন ডেস্ক পঠিত: 84 বার

প্রকাশিত: September 2, 2017 | 11:28 AM

জাকারিয়া হারুন : সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশের ধর্ম ও সংস্কৃতি বিরোধী এই কারণ দেখিয়ে ৫০টি নাম নিষিদ্ধ করেছে। সেদেশের অভিভাবকরা এখন থেকে তাদের সন্তানদের এসব নাম রাখতে পারবেন না।
নিষিদ্ধ নামগুলোর মধ্যে আছে আবদুল নাসের, ইমান, আবরার, আমির, নবী, নাবিয়া (নারী নবী), আবদুল মুসলেহ, আবদুল নবী, আবদুল মু’ইন, আবদুর রসুল, মালিকা, তবারক, মায়া, রাম (হিন্দু দেবতা), বিনিয়ামিন, লিন্ড, এলিস ইত্যাদি।

নিষিদ্ধ ৫০টি নামের একটি তালিকাও প্রকাশ করেছে সরকারের সিভিল এ্যাফেয়ার্স বিভাগ। গালফ নিউজ পত্রিকার এক রিপোর্টে বলা হয়, এসব নাম নিষিদ্ধ করার কারণ হলো এগুলোকে ‘ধর্মদ্রোহী’, অনারব, অনৈসলামিক, অথবা সৌদি আরব রাজ্যের সংস্কৃতি বা ধর্মের সঙ্গে অসঙ্গতিপূর্ণ।

এ ছাড়া তালিকায় আরো কিছু নাম আছে যা ‘বিদেশী’ বা ‘অসঙ্গত’। তালিকায় আরো কিছু নাম আছে যার অর্থ রাজা বা রাজকীয় ব্যাপারগুলোর সাথে সম্পর্কিত। যেমন সুমাও, মালেক (রাজা) বা মালিকা (রানি)।
আর কিছু নাম আছে যা এরকম কোন শ্রেণীতে ফেলা যায় না। তাই এগুলো কেন নিষিদ্ধ করা হলো তা যে যেমন খুশি ভেবে নিতে পারেন।

পঞ্চাশটি নামের পুরো তালিকা: মালাক (দেবদূত), আবদুল আতি, আবদুল নাসের, আবদুল মুইন, আবদুল মুসলেহ, বিনিয়ামিন (বেঞ্জামিন-এর আরবি রূপ), নারিস, ইয়ারা, সিতাও, লোল্যান্ড, তিলাজ, বারাহ, আবদুল নবী, আবদুল রসুল, সুমাও (রাজকীয় মর্যাদা), আল-মামলাকা (রাজ্য), তাবারক(যার ওপর আশীর্বাদ বর্ষিত হয়েছে), নারদীন, স্যান্ডি, রাম(হিন্দু দেবতা), মালিন, এলেইন, ইনার, মালিকতিনা, মায়া, লিন্ডা, রান্ডা, বাসমালা (ঈশ্বরের নাম উচ্চারণ), জিবরিল, আবরার, ইমান, বায়ান, বাসেল, বিরিলাম, নবী, নাবিয়া, আমির (রাজপুত্র), তালিন, আরাম, নারিজ, রিতাল. এ্যালিস. লারিন, কিবরিয়াল, লরেন। সূত্র : বিবিসি/আমাদের সময়.কম 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ