আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের রিভারক্রুজ ৩০ সেপ্টেম্বর
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের চতুর্থ রিভারক্রুজ অনুষ্ঠিত হবে আগামী ৩০ সেপ্টেম্বর (শনিবার)। এবারও রিভারক্রুজে থাকছে বিষয়ভিত্তিক সেমিনার ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। ৩০ সেপ্টেম্বর সকাল ১১টায় ফ্লাসিংয়ের ফ্রেসমেডো নৌ-ঘাট থেকে বিলাসবহুল প্রিন্সেস স্কাইলাইন জাহাজ ছাড়বে এবং তা ইষ্ট রিভার ও হাডসন রিভার দিয়ে ম্যানহাটন প্রদক্ষিণ করবে। বেলা ৪টায় জাহাজ নৌ-ঘাটে ফিরে আসবে।
এ আনন্দভ্রমণে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেবেন। সেমিনারে সাংবাদিক, রাজনৈতিক নেতা ও কমিউনিটি নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশ ও প্রবাসের জনপ্রিয় কন্ঠশিল্পীরা সঙ্গীত পরিবেশন করবেন। এ ব্যতিক্রম ও বর্ণিল নৌ-ভ্রমণে অংশগ্রহণ করতে আগ্রহীদের ক্লাব কর্মকর্তাদের সাথে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি দর্পণ কবীর ও সাধারণ সম্পাদক শওকত ওসমান রচি।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ