নিউইয়র্কে সামার ভ্যাকেশন শেষ, ব্যাক টু স্কুল ৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে সামারের দীর্ঘ ছুটি শেষে ব্যাক টু স্কুল। ৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার থেকে নিউইয়র্কের স্কুলগুলোতে ক্লাস শুরু হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছাত্রছাত্রীদের পদচারণায় কলতান মুখর প্রাণচঞ্চল হয়ে উঠবে। সামার শেষে প্রতিটি স্কুলই সবকিছু শুরু করছে নতুন করে। এক ক্লাস ডিঙ্গিয়ে উপরের ক্লাসে উপস্থিতি, এলিমেন্টারি পেরিয়ে জুনিয়র এবং জুনিয়র থেকে হাইস্কুল, হাইস্কুল থেকে কলেজ বিশ্ববিদ্যালয়ে যাওয়ার নতুন আনন্দ ও প্রাথমিক শংকা তাদের মধ্যে। নতুন ক্লাসের ওরিয়েন্টেশন সম্পন্ন হয়েছে। শুধু ছাত্রদের নয়, ওরিয়েন্টেশন হয়েছে ছাত্রদের অভিভাবকদেরও।
ব্যাক টু স্কুল মওসুমে স্কুল সাপ্লাই এর ব্যবসায়ীরা ভালো ব্যবসাও করেন। কোন কোন ষ্টেটে প্রতি বছর এ সময়ে কয়েক বছরের জন্য ‘সেলস ট্যাক্স হলিডে’ ঘোষণা করে, যাতে স্বল্প মূল্যে স্কুল সাপ্লাই কিনতে পারে। এসবের মধ্যে পোশাক, জুতা এবং অন্যান্য আইটেম বিনা ট্যাক্সে কিনতে পারে। উল্লেখ্য নিউইয়র্ক সিটির ৫টি বরোতে বর্তমানে পাবলিক স্কুলের সংখ্যা ১,৭২২টি এবং ছাত্রসংখ্যা ১১ লক্ষ। সিটি ডিপার্টমেন্ট অফ এডুকেশনের আওতাধীন এসব স্কুলের জন্য সিটির বার্ষিক ব্যয়ের পরিমাণ প্রায় ২৫ বিলিয়ন ডলার, যা মাথাপিছু প্রতিটি ছাত্রের জন্য ব্যয়ের পরিমাণ ১৯ হাজার ডলারের অধিক। ডিপার্টমেন্ট অফ এডুকেশনের এক পরিসংখ্যান অনুযায়ী নিউইয়র্ক সিটির পাবলিক স্কুলগুলোতে হিসপানিক ও ল্যাটিনো ছাত্রছাত্রীর সংখ্যাই সর্বাধিক। মোট ছাত্রসংখ্যার ৩৯ দশমিক ৯ শতাংশ, আফ্রিকান-আমেরিকান ৩০ দশমিক ৩ শতাংশ, নন-হিসপানিক হোয়াইট ১৪ দশমিক ৩ শতাংশ, এশিয়ান-আমেরিকান ১৫ শতাংশ এবং নেটিভ আমেরিকান শূন্য দশমিক ৫ শতাংশ।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ