ছেলেমেয়েদের ভাল পড়ালেখায় পিতামতার দায়িত্ব ও কর্তব্য
এডভোকেট কাইয়ূম চৌধুরী : ছেলে-মেয়েদের জীবন যাতে সুখী ও সুন্দর হয়। তারা যাতে লেখাপড়া শেষ করে ভাল একটি চাকুরী পায়, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ল’ইয়ার, ফার্মাসিষ্ট, বিজ্ঞানী ইত্যাদি বড় পেশায় নিয়োজিত হয়ে তাদের জীবনে প্রতিষ্ঠা লাভ করতে পারেÑ এ চিন্তায় পিতা মাতা ব্যতি ব্যস্ত থাকেন। তাই স্কুল কলেজে ছেলেমেয়েদের পড়াশুনা ঠিকমত হচ্ছে কিনা, শিক্ষকরা কেমন পড়াচ্ছেনÑইত্যাদি চিন্তার সাথে সাথে পিতামাতার নি¤œলিখিত দায়িত্বগুলো পালন করা বাঞ্ছনীয় :
১. বাড়ীতে ছেলেমেয়েদের লেখা পড়ার জন্য সুন্দর মনোরম বা যে যেমন পারেন সেভাবে এমন একটি জায়গা বেছে নিনÑযাতে তারা খুব মনোযোগ সহকারে প্রতিদিন নিয়মিত ভাবে তাদের হোম ওয়ার্ক সম্পন্ন করতে পারে। সেজন্য তাদের যথাযথ চেয়ার টেবিলের ব্যবস্থা থেকে শুরু করে তাদের সুস্বাস্থ্য, তাদের পড়া লেখায় পিতামাতা নিজে বা প্রাইভেট কোচিং এর মাধ্যমে নিয়মিত সহায়তা প্রদান খুবই গুরুত্বপূর্ণ।
২. ছেলেমেয়েরা যাতে স্কুল বা কলেজে দেরি করে না যায় বা ক্লাস শুরু হওয়ার ১৫ মিনিট পূর্বে ক্লাস রুমে এ পেঁৗঁছাতে পারে। তাই স্কুল কলেজের দূরুত্ব অনুসারে এক বা দেড় বা ২ ঘন্টা পূর্বে তাদেরকে ঘুম থেকে উঠানোর দায়িত্ব এবং সন্ধ্যায় পড়াশুনা শেষ করে যথাসময়ে খাবার খেয়ে যাতে নিয়মিত ১০ টা থেকে সাড়ে ১০টার মধ্যে ঘুমাতে যায়Ñইত্যাদির প্রতি খেয়াল রাখা পিতা মাতার দায়িত্ব।
৩. ছেলেমেয়েদের লেখাপড়ার জন্য একটি সাপ্তাহিক রুটিন (Weekly Routing) তৈরী করে দিতে হবে। যেমনÑতাদের খেলার সময় বিকাল ৫টা থেকে ৬টা। পড়ালেখার সময় প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে সন্ধ্যা ৮ বা সাড়ে ৮টা। পড়ালেখার এই সময়টুকু ছাত্রছাত্রীদের বয়স, পড়াশুনার চাপ এবং কে কোন গ্রেডে পড়ে তা বিবেচনা করে কে কত ঘন্টা পড়বে তা নির্ধারন করতে হবে। হাই স্কুল ও কলেজে অধ্যয়নরতদের আরও বেশী পড়তে হবে weekend সহ। তাদের রাতের খাবার সময় সন্ধ্যা ৮টা থেকে ৯টার মধ্যে। ঘুমাবার সময় রাত ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে। ভোরে বা সকালে ঘুম থেকে উঠার সময় সকাল ৬টা বা সাড়ে ৬টা স্কুলের দূরত্ব অনুসারে।
৪. ছাত্রছাত্রীরা যখন সন্ধ্যায় পড়তে বসবে তখন মনোযোগ দিয়ে পড়বে টিভি দেখা, অপ্রাসঙ্গিঁক কথা বলা বা বয়স্ক মুরব্বিরা ছাত্রছাত্রীদের পাশে বসে গল্প গুজব করা ইত্যাদি পরিহার করে নিজ গৃহে একটি পড়ালেখার সুন্দর পরিবেশ গড়ে তুলতে হবে। ছেলেমেয়েদের নৈতিক চরিত্র গঠনের জন্য নিজ নিজ ধর্মীয় শিক্ষার প্রতিও তাদেরকে অনুপ্রানিত করতে হবে। ভাল আচরন শিক্ষা দিতে হবে।
৫. স্কুলে ছেলেমেয়েরা কেমন পড়াশুনা করছে, রেজাল্ট ভাল করছে কিনাÑসে জন্য পিতামাতা অবশ্যই প্রতি সপ্তাহে ক্লাস টিচার এর গাইডেন্স কাউনসিলরের সাথে অবশ্যই যোগাযোগ রাখতে হবে।
(লেখক : এডভোকেট কাইয়ূম চৌধুরী, শিক্ষাবিদ ও আইনজ্ঞ, নিউইয়র্ক, ফোন : ৯১৭-৩১২-৯১৭০)
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ