নিউইয়র্কে বাংলাদেশী ছাত্রী-ছাত্রীদের মাঝে ফ্রি স্কুল সাপ্লাই বিতরণের মধ্য দিয়ে মজুমদার ফাউন্ডেশনের আত্মপ্রকাশ : দেশে-প্রবাসে মানব সেবার প্রত্যয়
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে ছাত্রী-ছাত্রীদের মাঝে ফ্রি স্কুল সাপ্লাই বিতরণের মধ্য দিয়ে আত্মপ্রকাশ ঘটেছে মজুমদার ফাউন্ডেশন নামে একটি মানব সেবা মূলক প্রতিষ্ঠানের। ব্রঙ্কসের ১২২ হোয়াইট প্লেইনস রোডে গত ৩ সেপ্টেম্বর রোববার দুপুরে ছাত্রী-ছাত্রীদের মাঝে বিনামূল্যে স্কুল সাপ্লাই বিতরণ উৎসবে মজুমদার ফাউন্ডেশন প্রতিষ্ঠার আনুষ্ঠানিক ঘোষণা দেন মজুমদার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বাংলাদেশীÑআমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট ও ব্রঙ্কস কমিউনিটি বোর্ডের ফাস্ট ভাইস চেয়ারম্যান মোহাম্মদ এন মজুমদার মাস্টার অব ল। এদিন উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে নিউইয়র্কে বিভিন্ন স্কুলে অধ্যয়নরত প্রায় তিন’শ ছাত্রী-ছাত্রীর হাতে স্কুল সাপ্লাই তুলে দেয় নয়া প্রতিষ্ঠানটি।
ব্যতিক্রমী এ অনুষ্ঠানে মজুমদার ফাউন্ডেশন প্রতিষ্ঠার প্রেক্ষাপট এবং দেশে-প্রবাসে মানব সেবার প্রত্যয় ব্যক্ত করে বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা মোহাম্মদ এন মজুমদার।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় এসেম্বলীম্যান লুইস সেপুলভেদা, ফাউন্ডেশনের চেযারম্যান ইঞ্জিনিয়ার কাজী আবদুল হাকিম, মামুন’স টিউটোরিয়ালের প্রিন্সিপ্যাল শেখ আল মামুন, ব্রঙ্কস বাংলাদেশ সোসাইটির সভাপতি আবদুল গাফ্ফার চৌধুরী খসরু, ব্যান্ডস’র ভারপ্রাপ্ত সভাপতি কফিল চৌধুরী প্রমুখ। এ সময় কমিউনিটি ও মুলধারার নের্তৃবৃন্দসহ ছাত্রছাত্রীদের অভিভাবকরাও উপস্থিত ছিলেন।
মোহাম্মদ এন মজুমদার বলেন, মজুমদার ফাউন্ডেশন অনানুষ্ঠানিকভাবে ২০০৫ সাল থেকে নানাভাবে কমিউনিটির সেবা দিয়ে আসছে। এর মধ্যে স্বল্প আয়ের লোকদের সিটি হাউজিং প্রাপ্তিতে সহায়তা, শিক্ষা, স্বাস্থ্য সেবা ও হেইট ক্রাইম ভিক্টিমদের সহায়তা প্রদান অন্যতম। প্রবাসী বাংলাদেশী নতুন প্রজন্মকে শিক্ষায় উৎসাহ দেয়ার লক্ষে বিগত কয়েক বছর ধরে নতুন শিক্ষা বর্ষ শুরু হবার আগেই ফ্রি স্কুল সাপ্লাই বিতরণ করা হচ্ছে। ফাউন্ডেশনের আয়ের উৎস সম্পর্কে মোহাম্মদ এন মজুমদার বলেন, তার আয়ের নির্ধারিত একটি অংশ ছাড়াও তার মালিকানাধীন দেশের পুরো সম্পদ মজুমদার ফাউন্ডেশনে প্রদান করা হবে।
এসময় এসেম্বলীম্যান লুইস সেপুলভেদা মজুমদার ফাউন্ডেশন প্রতিষ্ঠার জন্য মোহাম্মদ এন মজুমদারকে ধন্যবাদ জানিয়ে বলেন, ব্রঙ্কসে বাংলাদেশী কমিউনিটির সেবায় দীর্ঘদিন থেকে সক্রিয় অবদান রেখে আসছেন মজুমদার। মজুমদার ফাউন্ডেশন গঠন তারই ধারাবাহিকতা বলে তিনি মন্তব্য করেন।
উল্লেখ্য, নিউইয়র্ক প্রবাসী আইনজীবী মোহাম্মদ এন মজুমদার ২০১০ সাল থেকে ব্রঙ্কস কমিউনিটি বোর্ডের একজন সক্রিয় সদস্য এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি ব্রঙ্কসের রিয়েল এষ্টেট ইনভেষ্টমেন্ট ফার্ম পার্কচেষ্টার হোম এলএলসিরও চেয়ারম্যান। দীর্ঘকাল থেকে ব্রঙ্কসে বসবাসকারী মোহাম্মদ এন মজুমদার স্থানীয় সরকার, রাজনীতি ও অর্থনৈতিক কার্যক্রমে নানাভাবে অবদান রেখে আসছেন।
- Women’s Participation Makes Peace and Security More Durable and Inclusive: Irene Khan
- সমুদ্রের উচ্চতা বৃদ্ধি ও বন্যার ঝুঁকি মোকাবিলায় নিউইয়র্কে ২ বিলিয়ন ডলারের মহাপ্রকল্প
- দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত
- বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে
- শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা
- যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে