Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

বন্যা পীড়িতদের সেবায় বিবেদিত হচ্ছে নিউইয়র্কের সারগাম ব্যান্ডের দশম প্রতিষ্ঠা বার্ষিকী

অনলাইন ডেস্ক পঠিত: 90 বার

প্রকাশিত: September 4, 2017 | 12:37 PM

আকবর হায়দার কিরন, নিউইয়র্ক : প্রবাসের অন্যতম সেরা মিউজিক্যাল ব্যান্ড ‘সারগাম’ তাদের দশম প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব উৎসর্গ করবে বাংলাদেশের বন্যা পীড়িত মানুষের উদ্দেশ্যে। ১০ সেপ্টেম্বর রোববার সন্ধ্যে ৭টায় উডসাইডের কুইন্স প্যালেসে আয়োজিত অনুষ্ঠানে অর্জিত পুরো অর্থ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বন্যার ফলে চরম দুর্দশাগ্রস্ত মানুষের মাঝে বিতরন করা হবে জানিয়েছেন ব্যান্ডের সদস্যরা। এখানে উল্লেখ করা যেতে পারে, ১০ বছর আগে নিউইয়র্কে প্রতিষ্ঠিত সারগাম ব্যান্ড উত্তর আমেরিকার বিভিন্ন শহরে অত্যন্ত দাপটের সাথে বাজিয়ে প্রচুর সুনাম অর্জন করেছে। এই ব্যান্ডের অন্যতম সদস্যরা হলেন মাসুদ, তুশার, নায়িম, জোহান, লিটন নিবিড় ও ববি। ফোবানা , ঢালিউড এওয়ার্ডস সহ নানান বড় মাপের অনুষ্ঠানে সারগাম ব্যান্ড নিয়মিত বাজিয়ে থাকে। তাছাড়া বাংলাদেশ ও ভারত থেকে সফরে আসা খ্যাতনামা শিল্পীদের সাথেও তারা বিভিন্ন শহরে নিয়মিত বাজিয়ে থাকে। ১০ সেপ্টেম্বর কুইন্স প্যালেসে আয়োজিত সারগামের জমকালো প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রবাসের সকল সেরা শিল্পীদের এক বিরাট সমাবেশ ঘটবে বলে আশা করা হচ্ছে। সারগামের উদ্যোক্তারা প্রবাসের সকল সংগীতপ্রেমী, সংস্কৃতিসেবী ও পৃষ্ঠপোষকদের অনুষ্ঠানে যোগ দেয়ার সাদর আমন্ত্রন জানিয়েছেন। 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV