মিয়ানমারের রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের উচিত সারা বিশ্বের সহায়তা চাওয়া : ড. আব্দুল মোমেন
জান্নাতুল ফেরদৌসী : মিয়ানমারের রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের উচিত সারা বিশ্বের সহায়তা চাওয়া বললেন জাতিসংঘের বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, এরা মুসলিম না অন্য ধর্মের সেটা বিবেচনা না করে মানুষ হিসেবে এদের সংকটের সমাধান করতে হবে।
জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. এ কে আব্দুল মোমেন বলেন, সংকট নিরসনে একধিক পদক্ষেপ নেয়া উচিত। এই মূহুর্তে ইস্যুটা বিশ্বকে জানানোর দায়িত্ব আমাদের। বড় বড় রাষ্ট্রে রাষ্ট্রদূতদের যাওয়া উচিত। সেপ্টেম্বরে ইউয়েনেতে একটি হাইলেভেল ইভেন্ট আছে এই বিষয়টাকে বড় করে তুলে ধরা। যাতে বিশ্ববাসী দৃষ্টি আকর্ষন করে। মানবিকতার কারণে এটা আমাদের করা উচিত। আমরা চোখ অন্ধ করে থাকতে পারি না। এরা হিন্দু না মুসলিম এটা বড় বিষয় নয়, সবচেয়ে বড় বিষয় এরা মানুষ। এই অসহায় মানুষ গুলোকে যে ধংস করা হচ্ছে এটা কোনো ভাবেই গ্রহনযোগ্য নয়। সূত্র : একাত্তর টিভি
- Women’s Participation Makes Peace and Security More Durable and Inclusive: Irene Khan
- সমুদ্রের উচ্চতা বৃদ্ধি ও বন্যার ঝুঁকি মোকাবিলায় নিউইয়র্কে ২ বিলিয়ন ডলারের মহাপ্রকল্প
- দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত
- বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে
- শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা
- যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে