প্যাটারসনে সুনামগঞ্জ জেলা জন কল্যাণ সমিতির শোকসভা ও দোয়া মাহফিল
বিশ্বজিৎ দে বাবলু, নিউজার্সি : নিউজার্সির প্যাটারসনে সদ্য প্রয়াত সুনামগঞ্জ জেলা জন কল্যাণ সমিতির সাবেক উপদেষ্টা মরহুম আহমদ আলী লাল মিয়া, মরহুম মহমুদ আলী, সাধারণ সম্পাদক সাঈদুর রহমানের বড় বোন মরহুমা সালেহা খাতুন, সাবেক কোষাদক্ষ ইছহাক মিয়ার মাতা মরহুমা মনখুস বেগম, সমিতির সদস্য খালেদুল গনির দাদী মরহুমা আরিফা বেগম, সমিতির সদস্য এমদাদুল ইসলামের বড় ভাই মরহুম তাজুল ইসলাম ও মনপুর ইউনিয়নের সাবেক চেয়াম্যান ময়লুছ মিয়ার কন্যার স্বরনে সুনামগঞ্জ জেলা জন কল্যাণ সমিতির শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। গত ২৭ আগষ্ট ইউনিয়ন এভিনিউর বেঙ্গল ইন্সুরেন্স এজেন্সির হলরুমে অনুষ্ঠিত ওই শোকসভা ও দোয়া মাহফিলটি পরিচালনা করেন মসজিদ আল-ফেরদৌসের খতিব হাফেজ মাওলানা আব্দুল কুদ্দুছ মঞ্জলালী।এসময় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন মোশারফ আলম, গীয়াস উদ্দীন আহমেদ, মোঃ ছমির উদ্দীন, হোসেন পাঠান বাচ্ছু, রেজাউল করিম চৌধুরী, সাঈদুর রহমান, রকিবুল হাসান রিপন, মশাহীদ আলী, হেলানা আলী, আব্দুল মুকিত, হাফিজুর রহমন, জাফরান কসুম, জামাল আহমেদ, লিমন মিয়া, ইছহাক আলী, আব্দুল মালিক চুন্নু, শামীম আহমেদ, মিছবাহ, সৈয়দ আলী, এনায়েত করিম খোকাসহ সুনামগঞ্জ জেলা জন কল্যাণ সমিতির বর্তমান ও সাবেক কার্যকরী কমিটির সদস্যসহ নিউজার্সি প্রবাসী বাংলাদেশীদের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দের পাশাপাশি মরহুম ও মরহুমাদের পরিবারর সদস্যরা।
- Women’s Participation Makes Peace and Security More Durable and Inclusive: Irene Khan
- সমুদ্রের উচ্চতা বৃদ্ধি ও বন্যার ঝুঁকি মোকাবিলায় নিউইয়র্কে ২ বিলিয়ন ডলারের মহাপ্রকল্প
- দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত
- বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে
- শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা
- যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে