Sunday, 1 November 2026 |
শিরোনাম
সমুদ্রের উচ্চতা বৃদ্ধি ও বন্যার ঝুঁকি মোকাবিলায় নিউইয়র্কে ২ বিলিয়ন ডলারের মহাপ্রকল্প দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
সব ক্যাটাগরি

রাখাইনে সহিংসতায় বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা তিন লাখ ছাড়াতে পারে: জাতিসংঘ

অনলাইন ডেস্ক পঠিত: 77 বার

প্রকাশিত: September 7, 2017 | 9:46 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : মায়ানমারের উত্তর-পূর্বাঞ্চলীয় রাখাইন প্রদেশে সাম্প্রতিক সহিংসতায় প্রায় ৩,০০,০০০ রোহিঙ্গা মুসলমান পালিয়ে প্রতিবেশি বাংলাদেশে এসে থাকতে পারে বলে জানিয়েছে জাতিসংঘ।
বিশ্বসংস্থাটি ইতোমধ্যে শরণার্থীদের জন্য জরুরি খাদ্য সরবরাহের জন্য তহবিল হ্রাসের বিষয়ে সতর্ক করে দিয়েছে।
বাংলাদেশের কক্সবাজার সীমান্ত অঞ্চলে দায়িত্বপ্রাপ্ত জাতিসংঘের কর্মকর্তাদের ধারণা, দুই সপ্তাহ আগে শুরু হওয়া সর্বশেষ সহিংসতায় ১ লাখ ৪৬ হাজারেরও বেশি রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে এসেছে।
মায়ানমারের সামরিক বাহিনী কর্তক রোহিঙ্গাদের হত্যা-নির্যাতনে চরম অস্থিতিশীলতার কারণে পালিয়ে আসা লোকদের সঠিক সংখ্যা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে।
বাংলাদেশে বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) মুখপাত্র দিপায়ান ভট্টাচার্য বলেন, সর্বশেষ রক্তক্ষয়ী সহিংসতায় বাংলাদেশে এ পর্যন্ত ১ লাখ ২০ হাজার থেকে ৩ লাখ শরণার্থী বাংলাদেশে এসেছে বলে জাতিসংঘের কর্মকর্তারা অনুমান করছেন।
তিনি রয়টার্সকে বলেন, ‘আগতরা খাদ্যাভাবে মারাত্মক পুষ্টিতে ভুগছে। তারা সম্ভবত এক মাসের বেশি সময় ধরে খাদ্যের স্বাভাবিক প্রবাহ থেকে বিচ্ছিন্ন।’
তিনি বলেন, ‘তারা স্পষ্টতই বেশ ক্ষুধার্ত এবং ভীত সন্ত্রস্ত।’
তিনি জানান, হাজার হাজার এই শরণার্থীদের মধ্য অনেক অসুস্থ কিংবা আহত মানুষ রয়েছে। রাখাইনে এর আগের সহিংসতায় সাহায্য সংস্থাগুলোর সম্পদ হাজার হাজার শরণার্থীদের সহায়তায় ব্যয় করা হয়েছে। তাদের অনেকেই আশ্রয়হীন অবস্থায় রয়েছে এবং সহায়তা সংস্থাগুলো তাদের জন্য বিশুদ্ধ পানি, স্যানিটেশন এবং খাদ্য সরবরাহের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।
ভট্টাচার্য জানান, শরণার্থীরা এখন নৌকাযোগে আসার পাশাপাশি সীমান্তের বিভিন্ন পয়েন্ট অতিক্রম করে বাংলাদেশে ঢুকছে।
গত ২৪ আগস্ট মধ্যরাতের পর রোহিঙ্গা স্বাধীনতাকামী যোদ্ধারা অন্তত ২৫টি পুলিশ স্টেশন ও একটি সেনাক্যাম্পে প্রবেশের চেষ্টা করলে মায়ানমারের নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এরপর রোহিঙ্গাদের বিরুদ্ধে হেলিকপ্টার গানশিপের ব্যাপক ব্যবহার করেছে মায়ানমারের সেনাবাহিনী। এতে মায়ানমার সরকারের হিসাবে ৪ শতাধিক রোহিঙ্গা মুসলিম নিহত হয়েছেন। সংঘর্ষে আহত শত শত রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশু বাংলাদেশে এসেছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ