Friday, 26 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

মক্কা ও মিনায় ভোগান্তিতে হাজার হাজার বাংলাদেশি হাজী

অনলাইন ডেস্ক পঠিত: 68 বার

প্রকাশিত: September 7, 2017 | 7:19 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : মক্কায় পবিত্র হজ পালন শেষ করেছেন বাংলাদেশি হাজীরা। তবে হজ শেষ হতে না হতেই কিছু অসাধু হ্জ এজেন্সি ও স্থানীয় মোয়াল্লেমদের অব্যবস্থাপনার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন হাজীরা।

মক্কা-মদিনার সব আনুষ্ঠানিকতা শেষে বুধবার থেকে শুরু হয়েছে বাংলাদেশি হাজীদের ফিরতি হজ ফ্লাইট। হজ চুক্তি অনুযায়ী বিমান ও সৌদি এয়ারলাইন্স সিটি চেকিংয়ের মাধ্যমে হাজীদের মালামাল পরিবহনের কথা থাকলেও হঠাৎ করে এ ব্যবস্থা স্থগিত করে এয়ারলাইন্সগুলো, যার কারণে মালামাল নিয়ে বিপাকে পড়েছেন হাজীরা। তারা অভিযোগ করে বলেন, সিটি চেকিংয়ের জন্য জন প্রতি ৯০ রিয়েল ( প্রায় ২০০০ টাকা) নিলেও সেবা দিচ্ছে না এয়ারলাইন্সগুলো।

বেসরকারি কয়েকটি হজ এজেন্সির হয়রানির এবং মিনা থেকে ফেরার পথে স্থানীয় মোয়াল্লেম কর্তৃক পর্যাপ্ত পরিমাণ পরিবহনের ব্যবস্থা না করায় মিনা তাবু ময়দান থেকে পায়ে হেঁটে মক্কায় আসতে হয়েছে বেশির ভাগ হাজীকে। এতে অসুস্থ হয়ে পড়েছে অনেক বাংলাদেশি হাজি।

হাজীদের কাবা শরিফের কাছাকাছি বাড়িতে না রাখাসহ চুক্তি ভঙ্গের অভিযোগে ৫০টি বেসরকারি এজেন্সিকে অভিযুক্ত করেছে মক্কা বাংলাদশে হজ মিশন, সৌদি হজ কর্তৃপক্ষ। অব্যবস্থাপনার সাথে জড়িতদের বিরুদ্ধে জরিমানাসহ ফৌজদারি মামলার কথা ভাবছে সরকার।

হজ পরবর্তী মক্কাস্থ বাংলাদেশ হজ মিশনে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান ধর্মমন্ত্রী অধ্যাপক মতিউর রহমান।

দায়ী হজ এজেন্সির বিরুদ্ধে বেসরকারি হজ এজেন্সি মালিকদের সংগঠন হাবের পক্ষ থেকে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন মক্কায় অবস্থানরত হাবের মহাসচিব। বাংলাদেশ প্রতিদিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV