যুক্তরাষ্ট্রে ঝড়ের তাণ্ডব : ইরমার সাথে যুক্ত হচ্ছে নতুন ঝড় ‘জোস’
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : আজ শনিবার (৯ সেপ্টেম্বর) দিনের শেষভাগে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আঘাত হানবে ঘূর্ণিঝড় ইরমা। এর আগে ইরমার তাণ্ডবে ক্যারিবীয় অঞ্চলের দ্বীপগুলো প্রায় ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। নিহত হয়েছে অন্তত ২০ জন। ইরমার তাণ্ডবের মধ্যেই আজই জোস নামে আরেকটি অপেক্ষাকৃত ছোট ক্যারিবীয় ঝড় সে অঞ্চলে আঘাত হানবে বলে আবহাওয়ার পূর্বভাসে বলা হয়েছে।
ঘূর্ণিঝড় ইরমার আঘাতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাসহ প্রতিবেশি রাজ্যগুলোতে ব্যাপক মাত্রার ধ্বংসযজ্ঞ ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই পরিস্থিতিতে কর্তৃপক্ষ সেসব এলাকার মানুষদের নিরাপদ আশ্রয়ে যেতে বলেছে।
ফ্লোরিডার গভর্নর রিক্সকর্ট ফ্লোরিডার সকল বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে নির্দেশ দিয়ে বলেছেন, ঝড় যতই নিকটে আসছে নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যাবার সময়ও ততই ফুরিয়ে আসছে। ফলে হাজার হাজার মানুষ ফ্লোরিডা ছেড়ে নিরাপদ আশ্রয়ের দিকে ছুঁটছে। এর কারণে রাস্তায় তৈরি হয়েছে দীর্ঘ যানজট এবং দেখা দিয়েছে পেট্রোল সংকট।
ঘূর্ণিঝড় ইরমা ফ্লোরিডায় আঘাত হানার আগে এটি এখন বাহাম এবং কিউবার উত্তরাঞ্চল অতিক্রম করছে। ইরমার আঘাতে এরইমধ্যে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে ক্যারিবীয় অঞ্চলের দ্বীপগুলো। বিবিসি বাংলা
- সমুদ্রের উচ্চতা বৃদ্ধি ও বন্যার ঝুঁকি মোকাবিলায় নিউইয়র্কে ২ বিলিয়ন ডলারের মহাপ্রকল্প
- দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত
- বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে
- শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা
- যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান