দুই তৃতীয়াংশ প্রাপ্ত বয়স্ক মার্কিন সংবাদ পড়েন সামাজিক যোগাযোগ মাধ্যমে : ফেসবুক রয়েছে প্রথমে
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : দুই তৃতীয়াংশ প্রাপ্ত বয়স্ক মার্কিনই সংবাদ পড়তে ভালোবাসেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ সপ্তাহের পিউ রিসার্চ সেন্টারের একটি জরিপে উঠে এসেছে এই তথ্য।
ফেসবুক, টুইটার, স্ন্যাপচ্যাটের মতো জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম থেকেই দৈনন্দিন খবরের খোরাক জোগায় ৬৭ শতাংশ প্রাপ্ত বয়স্ক আমেরিকান। এদের মধ্যে ৫৫শতাংশই পঞ্চাশর্ধ বয়সের। গত বছর থেকে এ বছর এই সংখ্যা বৃদ্ধি পেয়েছে প্রায় ১০ ভাগ।
খবরের মাধ্যম হিসেবে ফেসবুক রয়েছে প্রথমে। ৪৫ শতাংশ নিয়ে ফেসবুক যেখানে প্রথম স্থানে, সেখানে ১৮ শতাংশ নিয়ে ইউটিউব ২য় ও ১১ শতাংশ নিয়ে ৩য় স্থান রয়েছে টুইটারের দখলে।
যদিও রাজনৈতিক খবরাখবর সবার আগে টুইটারেই চলে আসে। আর যদি সেটা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের খবর হয় ,তাহলে তো কথাই নেই। টুইটারে পোস্ট না দিয়ে ট্রাম্পের দিনই শুরু হয় না। টেক স্পট
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ