Sunday, 1 November 2026 |
শিরোনাম
সমুদ্রের উচ্চতা বৃদ্ধি ও বন্যার ঝুঁকি মোকাবিলায় নিউইয়র্কে ২ বিলিয়ন ডলারের মহাপ্রকল্প দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
সব ক্যাটাগরি

বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য ৭ কোটি ৭০ লাখ ডলার ত্রাণ সহায়তার আহ্বান জাতিসংঘের

অনলাইন ডেস্ক পঠিত: 110 বার

প্রকাশিত: September 10, 2017 | 1:05 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : মিয়ানমারে ভয়াবহ সহিংসতায় বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের জরুরি ত্রাণ সহায়তার জন্য ৭ কোটি ৭০ লাখ ডলার প্রয়োজন বলে জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের হিসাব মতে, বাংলাদেশে অনুপ্রবেশ করেছে ২ লাখ ৯০ হাজার রোহিঙ্গা। আর এদের সহায়তা দেয়ার জন্য জরুরি ভিত্তিতে প্রয়োজন ৭ কোটি ৭০ লাখ ডলার। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে জাতিসংঘ।
রোহিঙ্গা শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থাগুলো এবং আন্তর্জাতিক এনজিও’গুলোর সমন্বিত নতুন এই পরিকল্পনায় ২০১৭ সালের শেষ পর্যন্ত আনুমানিক ৩ লাখ মানুষকে জীবন ধারণের প্রয়োজনীয় সেবা দেয়া যাবে বলে আশা করা হচ্ছে।
ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়ক রবার্ট ওয়াটকিনস বলেন, সাম্প্রতিক এই সংকটের আগেই সংস্থাগুলো কাজ করছিল। কিন্তু শরণার্থীদের ঢলে সেবা দেয়ার বিদ্যমান ব্যবস্থা তাল মেলাতে পারছে না।  তিনি আরো বলেন, নতুন আসা রোহিঙ্গাদের সহায়তা দেয়ার জন্য জরুরিভাবে ৬০ হাজার নতুন আশ্রয়কেন্দ্র স্থাপন প্রয়োজন। এ ছাড়া প্রয়োজন খাবার, বিশুদ্ধ পানিসহ বিশেষায়িত মানসিক স্বাস্থ্য সেবা এবং যৌন সহিংসতা থেকে বেঁচে আসাদের জন্য সহায়তা।
রবার্ট ওয়াটকিনস আরো জানিয়েছেন, জাতিসংঘের সেন্ট্রাল ইমার্জেন্সি রেসপন্স ফান্ড (সিইআরএফ) ইতিমধ্যে ৭০ লাখ ডলার বরাদ্দ করেছে। এই অর্থ দিয়ে আনুমানিক ৭৫ হাজার মানুষের জরুরি সেবা দেয়া সম্ভব বলে তিনি উল্লেখ করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ