Friday, 26 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় যেতে না পারলে প্রবাসীরা দেশে যেতে পারবে না : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের টাউন হল মিটিংয়ে বক্তারা

অনলাইন ডেস্ক পঠিত: 179 বার

প্রকাশিত: September 11, 2017 | 4:47 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : মিয়ানমার বাহিনীর নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আসা অসহায় রোহিঙ্গাদের মানবিক কারণে আশ্রয় দিচ্ছে সরকার। আন্তর্জাতিক মহলের কাছেও প্রশংসিত হয়েছে সরকারের এ ভূমিকা। এটি বাংলাদেশের জন্য গর্ব করার মত। সাময়িক এ পরিস্থিতি হয়তো বাংলাদেশের জন্য আশীর্বাদও বয়ে আনতে পারে। নিউইয়র্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবর্ধনা সফল করতে গত রোববার রাতে জ্যামাইকার একটি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত টাউন হল মিটিংয়ে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান এ কথা বলেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৭২তম অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগদানের কথা উল্লেখ করে ড. সিদ্দিক বলেন এবার বঙ্গবন্ধু কন্যা বুক ফুলিয়ে কথা বলতে পারবেন বিশ্ব ফোরামে। মিটিংয়ে তিনি আবারও হুশিয়ারী উচ্চারণ করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন সফরকালে তার অসম্মান হতে পারে এমন কোন কর্মকান্ড যুক্তরাষ্ট্রের মাটিতে হতে দেয়া হবে না। এজন্য জেলে যেতে হলেও তার জন্য প্রস্তুত রয়েছে আওয়ামীলীগের নেতা-কর্মীরা। দলের জন্য ভালো ল’ইয়ার রয়েছে উল্লেখ করে তিনি বলেন, নো ব্ল্যাক ফ্ল্যাগ, নো শো।
অন্যান্য বক্তারা বলেন, অতীতের যেকোন সময়ের তুলনায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ঐক্যবদ্ধ ও শক্তিশালী। নিউইয়র্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবারের সংবর্ধনা হবে যুগান্তকারী। যেকোন মূল্যে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সকল কর্মসূচি নির্বিঘœ ও সফল করতে প্রস্তুত প্রবাসীরা। বিশৃঙ্খলাকারীদের প্রতিহত করা হবে শক্তহাতে। এব্যাপারে দলীয় কউিকেও ছাড় দেয়া হবে না।বক্তারা বলেন, বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলতে ভোটের মাধ্যমে পুনরায় আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। বাংলাদেশে অসাম্প্রদায়িক-গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে সকল দ্বিধা-দ্বন্দ্ব ভুলে প্রবাসীদেরও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা বলেন, আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় যেতে না পারলে প্রবাসীরা দেশে যেতে পারবে না।যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহ সভাপতি আকতার হোসেন, সৈয়দ বসারত আলী, মাহাবুবুর রহমান ও আবুল কাসেম, উপদেষ্টা ডা. মাসুদুল হাসান, এনআরবি গ্লোবাল ব্যাংকের চেয়ারম্যান ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক নিজাম চৌধুরী, যুগ্ম সম্পাদক আইরিন পারভিন, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ, মহিউদ্দিন দেওয়ান ও আব্দুর রহিম বাদশা, প্রচার সম্পাদক হাজি এনাম (দুলাল মিয়া), মুক্তিযোদ্ধা বিষযক সম্পাদক মোজাহিদুল ইসলাম চৌধুরী, ত্রাণ ও পূনর্বাসন সম্পাদক জাহাঙ্গির হোসেন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আশরাফুজ্জামান, মানবাধিকার বিষয়ক সম্পাদক মিসবাহ আহমেদ, উপ দপ্তর সম্পাদক আবদুল মালেক, তৈয়বুর রহমান টনি, কার্যকরী সদস্য শাহানারা রহমান, সামছুল আবেদীন, আশরাফ মাসুক, খেরশেদ খন্দকার ও আবদুল হামিদ, সরাফ সরকার, যুক্তরাষ্ট্র জাসদের সভাপতি আবদুল মুসাব্বির, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী ও সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী, উপদেষ্টা কফিল চৌধুরী, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সহ সভাপতি একেএম আলমগীর ও শেখ আতিকুল ইসলাম, যুক্তরাষ্ট্র মহিলা লীগের সভাপতি মমতাজ শাহনাজ, সাংগঠনিক সম্পাদক নার্গিস আহমেদ বিউটি, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ আন্তর্জাতিক সম্পাদক শাখাওয়াত বিশ্বাস, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি দুরুদ মিয়া রনেল, কুইন্স ব্যুরো আওয়ামী লীগের একেএম শফিকুল ইসলাম, যুক্তরাষ্ট্র যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক শেখ জামাল হোসাইন, যুগ্ম আহবায়ক মো. সেবুল মিয়া, হুমায়ুন চৌধুরী প্রমুখ। সমাবেশে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতা-কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের চলতি ৭২তম অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতা হিসেবে ১৭ সেপ্টেম্বর রোববার অপরাহ্নে নিউইয়র্কে আসছেন। এদিন তাকে এয়ারপোর্টে অভ্যর্থনা জানানো হবে। ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যায় নিউইয়র্কে টাইমস স্কোয়ারের মেরিয়ট মারকুইস হোটেলের বলরুমে প্রধানমন্ত্রীকে গণসংবর্ধনা দেওয়া হবে। ২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার অপরাহ্নে জাতিসংঘ সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রীর বক্তব্য উপস্থাপনের সময় বাইরে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV