Friday, 26 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ৯/১১-এর সেই দুঃসহ ভয়াল মুহূর্তকে স্মরণ বাংলাদেশী-আমেরিকানদের

অনলাইন ডেস্ক পঠিত: 25 বার

প্রকাশিত: September 12, 2017 | 12:49 AM

ইউএসএনিউজ অনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে ৯/১১-এর সেই দুঃসহ ভয়াল মুহূর্তকে স্মরণ করলেন বাংলাদেশী-আমেরিকানরা। এ উপলক্ষে বিভিন্ন স্থানে স্মরণসভাসহ আয়োজন করা হয় নানা অনুষ্ঠানমালার।
এদিকে, ৯/১১-এর হামলার ১৬তম বার্ষিকী উপলক্ষে ১১ সেপ্টেম্বর সন্ধ্যায় ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এভিনিউতে আয়োজন করা হয় দো’য়া মাহফিল ও স্মরণসভার। নিহত সেইসব মানুষের স্মরণে পালন করা হয় নীরবতা। বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশীর অংশগ্রহণে এ অনুষ্ঠানে দো’য়া মুনাজাত পরিচালনা করেন বাংলাবাজার জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা আবুল কাশেম এয়াহইয়া। দো’য়া-মুনাজাতে হামলায় নিহতদের আত্মার মাগফেরাত কামনাসহ দেশ, প্রবাস ও বিশ্ব মানবতার শান্তির জন্য দোয়া করা হয়। ব্রঙ্কস বাংলাদেশী কমিউনিটির আয়োজনে এ স্মরণসভায় সভাপতিত্ব করেন বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট আইনজীবী মোহাম্মদ এন মজুমদার। স্মরণসভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন, মুক্তিযোদ্ধা তোফায়েল আহমদ চৌধুরী, মিলিনিয়াম টিভি ইউএস’র প্রেসিডেন্ট নূর মোহাম্মদ, ইউএসএনিউজঅনলাইন.কম সম্পাদক ও টিভি উপস্থাপক সাখাওয়াত হোসেন সেলিম, বাংলা পত্রিকার বার্তা সম্পাদক হাবিবুর রহমান, বাংলাদেশী কমিউনিটি অব নর্থ ব্রঙ্কসের সাধারণ সম্পাদক মনজুর হোসেন চৌধুরী জগলুল, ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের প্রেসিডেন্ট এন ইসলাম মামুন, ভাইস প্রেসিডেন্ট মোজাফর হোসেন, ইঞ্জিনিয়ার কাজী আবদুল হাকিম, তিতাস মাল্টি সার্ভিসের কর্ণধার মেহের চৌধুরী, বৃহত্তর কুমিল্লা সোসাইটির সিনিয়ার ভাইস প্রেসিডেন্ট খবির উদ্দিন ভূইয়া, কমিউনিটি এক্টিভিস্ট হেলাল চৌধুরী, খলিলুর রহমান মাস্টার, সাব্বির কাজী, মোহতাসিম বিল্লাহ তুষার, সোহানুল ইসলাম টুটুল, কাউন্সিলম্যান প্রার্থী মো. আবু হেইকেল সহ বাংলাদেশী কমুনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বক্তারা গোটা বিশ্বের নিরাপত্তার ধারণায় বিপর্যয় সৃষ্টি করা জঘন্য ওই সন্ত্রাসী হামলার নিন্দা জানান। তারা বলেন, ১৬ বছর আগে ঘটে যাওয়া সে ট্র্যাজেডি স্মরণে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে পারা সম্মানের।উল্লেখ্য, নিউইয়র্কের টুইন টাওয়ারে ২০০১ সালের ১১ই সেপ্টেম্বরে সন্ত্রাসী হামলা সংঘটিত হয়। দু’টি যাত্রীবাহি বিমান ছিনতাই করে সেখান থেকে টাওয়ার দু’টি ধ্বংসের জন্য হামলা করা হয়। এতে মুহূর্তের মধ্যে বিধ্বস্থ হয় ওই কেন্দ্রের জোড়া ভবন। হামলায় নিহত ২৭৫৩ জনের মধ্যে ৬ জন বাংলাদেশীও ছিলেন। ওই দিনে আরো দুটি স্থানসহ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের হামলায় নিহত হন সর্বমোট ২৯৭৭ জন। প্রতি বছরই ১১ সেপ্টেম্বর এদের স্মরণ করা হয়। এবার ওই সন্ত্রাসী হামলার ১৬তম বার্ষিকী। হোয়াইট হাউজ, কংগ্রেস, স্টেট এবং সিটির শীর্ষস্থানীয় ব্যক্তিরা ভিকটিমদের স্মরণ করেন। প্রতিবারের ন্যায় এবারও সবচেয়ে বড় স্মরণ সমাবেশটি অনুষ্ঠিত হয় নিউইয়র্ক সিটির গ্রাউন্ড জিরোতে, যেখানে টুইন টাওয়ার অবস্থিত ছিল। বাংলাদেশী ভিকটিমদের স্বজনেরাও গ্রাউন্ড জিরোর স্মরণ সমাবেশে যোগ দেন। পরম মমতায় তাদের স্মরণ করার পাশাপাশি কামনা করেন বিদেহী আত্মার মাগফেরাত।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV