Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিউইয়র্কে আগমন উপলক্ষ্যে স্বেচ্ছাসেবক লীগের প্রস্তুতি সভা

অনলাইন ডেস্ক পঠিত: 37 বার

প্রকাশিত: September 12, 2017 | 5:44 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : আগামী ১৭ই সেপ্টেম্বর জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের ৭২তম সাধারণ অধিবেশনে যোগদানের উদ্দেশ্যে নিউইয়র্কে এসে পৌঁছাবেন। এই উপলক্ষে গত ১০ই সেপ্টেম্বর জ্যাকসন হাইটসের ইত্যাদি রেস্টুরেন্টের দ্বিতীয় তলায় যুক্তরাষ্ট্র আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নিউইয়র্ক স্টেট শাখা কর্তৃক বিভিন্ন করণীয় বিষয়াদি নিয়ে আলোচনার জন্য এক প্রস্তুতি সভার আয়োজন করে। 

নিউইয়র্ক স্টেট আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো: ওহিদুজ্জামান লিটনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো: ফখরুল আবেদীন আবেদের সঞ্চালনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুরুজ্জামান সর্দার, উক্ত সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সুবল দেবনাথ। সভায় যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দের মধ্যে আরো উপস্থিত ছিলেন কবির আলী, সৈয়দ কিবরিয়া, নাফিউর রহমান তুরান, গোলাম মোস্তফা, রুবেল ভাট ও শাহ সহ অন্যান্য নেতৃবৃন্দ। নিউইয়র্ক স্টেট স্বেচ্ছাসেবক লীগের উপস্থিত ছিলেন আব্দুল হাদি রানা, ফারুক হোসেন, মোহাম্মদ আজিজ (ইরান), এ গোফরান বিটন, আফরোজা রুমা, আপন, আজিজ, সুমনসহ আরো অনেকে।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমরা জননেত্রী শেখ হাসিনার ভ্যান গার্ড হিসেবে কাজ করে যাচ্ছি এবং কাজ করে যাব ইনশাআল্লাহ। প্রধান বক্তা তার বক্তব্যে বলেন, সবাই জননেত্রী শেখ হাসিনার সংবর্ধনা অনুষ্ঠানে সুশৃঙ্খলভাবে উপস্থিত থেকে সভাটিকে সাফল্যমন্ডিত করবেন। সভাপতি মোঃ ওহিদুজ্জামান লিটন সভাটিকে সাফল্য মন্ডিত করার জন্য উপস্থিত সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

যুক্তরাষ্ট্র আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের জরুরী সভা অনুষ্ঠিত

বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার জাতিসংঘের ৭২তম সাধারন অধিবেশনে যোগদানের উদ্দেশে যুক্তরাষ্ট্রে আগমন উপলক্ষে যুক্তরাষ্ট্র আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ১১ই সেপ্টেম্বর সোমবার  জ্যাকসন হাইটস এর খাবার বাড়ির পার্টি হলে জরুরী প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়। 

উক্ত সভায় সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুরুজ্জামান সরদার এবং সভা পরিচালনা করেন সাধারন সম্পাদক সুবল দেবনাথ। সভায় উপস্তিত ছিলেন  ও বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোঃ আশরাফ উদ্দিন, দুরুদ মিয়া রণেল, মোঃ কবির আলী,  মোঃ গিয়াস উদ্দিন, মোঃ হাসান জিলানী, মোঃ এবাদুল হক, যুগ্ম সাধারন সম্পাদক  এইচ এম  ইকবাল , সৈয়দ গোলাম কিবরিয়া, আনিসুজ্জামান সবুজ, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল এইচ মুরাদ, কে এইচ রাকিব, মোঃ কামাল হোসেন, নিউ ইয়র্ক স্টেট আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো ওহিদুজ্জামান লিটন, যুক্তরাষ্ট্র আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতা আব্দুল আলিম খাঁন, শাহজালাল চৌধুরী ও আনোয়ার হোসেন প্রমুখ ।

সভায় নেতাবৃন্দ নিজ নিজ বক্তব্যের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নিউইয়র্কে অবস্থান কালে তাহার নিরাপত্তা সহ সকল ধরনের সেবা দেওয়ার জন্য সর্বাত্মক ভাবে প্রস্তুত আছেন বলে ব্যক্ত করেন এবং সংগঠনকে আরো শক্তিশালী করার জন্য করনীয় বিভিন্ন কর্মসুচীর সুপারিশ করে বক্তব্য রাখেন সকল নেতাবৃন্দ । সংগঠনের সভাপতি এবং সাধারন সম্পাদক সকল নেতা কর্মীর কথা ধর্য্য সহকারে শুনেন এবং সকল নেতা কর্মীর পরামর্শক্রমে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহন করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV