বিশ্বে মানবিকতার উদাহরণ সৃষ্টির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ধন্যবাদ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : মায়ানমারের সামরিক বাহিনীর অত্যাচারে ৩ লক্ষেরও বেশী রোহিঙ্গা গত কয়েকদিন বাংলাদেশে আশ্রয় নিয়েছে। জীবন বাঁচাতে দূর্গম পথ পাড়ি দিয়ে ও বাংলাদেশের সীমান্ত অতিক্রম করে ঢোকা রোহিঙ্গাদের দায়িত্ব নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বে মানবিকতার যে উদাহরণ সৃষ্টি করেছেন তা অনন্য। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ তার এই মহানুভবতায় গর্বিত।
গত ১২ সেপ্টেম্বর মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজারে রোহিঙ্গা উদ্বান্তু শিবির পরিদর্শন করতে গিয়ে বলেছেন ১৬ কোটি মানুষের দেশ বাংলাদেশ সব মিলিয়ে ৭ লাখ রোহিঙ্গা উদ্বাস্তুদের তাদের প্রয়োজনে যতদিন বাংলাদেশে থাকার থাকতে দিবে এবং তাদের সব রকম সহায়তা দিবেন তার সরকার।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, সাম্প্রতিক সময়ে বিশ্বের সবচেয়ে বড় মানবিক বিপর্যয় নেমে আসে মায়ানমারের আরাকান রাজ্যের রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর। বিশ্বের বড় বড় শক্তিগুলো এই অমানবিক কার্যক্রম থেকে মায়ানমারের সরকারকে বিরত করতে পারেনি। আর তারই ফলশ্রুতিতে ১০ দিনের মধ্যে তিন লক্ষেরও বেশী রোহিঙ্গা জনগোষ্ঠী প্রাণ বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন এই সমস্যার সৃষ্টি করেছে মায়ানমার এবং সমাধানও করতে হবে তাদেরকে। কিন্তু নির্যাতিত রোহিঙ্গাদের মাতৃছায়ায় আশ্রয় দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রমাণ করলেন তিনি শুধু বাংলাদেশের জনগণের নেত্রীই নন, সেই সাথে বিশ্বের নিপীড়িত জনগণেরও নেত্রী তিনি।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই মানবিক সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে নির্যাতিত-নিপীড়িত রোহিঙ্গাদের পাশে দাঁড়াতে বিশ্বের সকল বিবেকবান মানুষকে আহ্বান জানায়। সেই সাথে এই সমস্যা সমাধানে জাতিসংঘ ও বিশ্বের সকল রাষ্ট্রের প্রতি বাংলাদেশকে সহযোগিতা প্রদানের অনুরোধ করছে।
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং