পেনসিলভানিয়ায় অ্যাসাল’র নবম চ্যাপ্টার গঠন
ইউএসএনিউজঅনলাইন.কম, পেনসিলভানিয়া: যুক্তরাষ্ট্রে এশিয়ার ৮ দেশীয় প্রবাসীদের অধিকার প্রতিষ্ঠার সংগঠন অ্যালায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার – অ্যাসাল’র নবম চ্যাপ্টার গঠিত হয়েছে পেনসিলভানিয়ায়। গত ১০ সেপ্টেম্বর রোববার আনুষ্ঠানিকভাবে পেনসিলভানিয়া চ্যাপ্টারের যাত্রা শুরু হয়। ফিলাডেলফিয়ার ইউনিভার্সিটি সিটির তারকা রেষ্টুরেন্টে অনুষ্ঠিত দক্ষীণ এশীয় প্রবাসীদের এক সভায় অ্যাসাল’র পেনসেলভেনিয়া চ্যাপ্টার গঠন করা হয়।
অ্যাসাল’র প্রতিষ্ঠাতা এবং ন্যাশনাল কমিটির প্রেসিডেন্ট মাফ মিসবাহ উদ্দীন অনুষ্ঠানে কীনোট স্পীকারের বক্তব্য উপস্থাপন করেন। বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল কমিটির সেক্রেটারী মোঃ করিম চৌধুরী, কুইন্স চ্যাপ্টারের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট নূরুল হক, নিউজার্সি চ্যাপ্টারের প্রেসিডেন্ট ফারুক হোসেন, ট্রাস্টি বোর্ড সদস্য আব্দুর রফিক ও ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ কাদের, লোকাল ২৭৪ এর সেক্রেটারী-ট্রেজারার মাইকেল মুলিনস, তার সহকারী ভান্ডালিং ওয়ারিং।
মাফ মিসবাহ উদ্দীন তার বক্তব্যে অ্যাসাল’কে একটি জাতীয় আন্দোলন হিসেবে অভিহিত করে বলেন, আমেরিকায় দক্ষীণ এশীয়দের শক্তিশালী করতে রাজনৈতিক, শিক্ষাগত ও প্রেরণাদায়ক শক্তি তৈরীর ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। তিনি বলেন, সময় এসেছে আমাদের আত্মকেন্দ্রিক না হয়ে সাহায্যের কেন্দ্রে পরিণত হওয়ার। অ্যাসাল সবাইকে এক ছাতার নিচে এনে সে কাজটিই করার চেষ্টা করে যাচ্ছে। যাতে আমেরিকার প্রতিটি রাজ্যে দক্ষিন এশীয় কমিউনিটির অগ্রগতি ঘটতে পারে।
নব গঠিত পেনসিলভানিয়া চ্যাপ্টারের সভাপতি নির্বাচিত হয়েছেন কাজী মতিউর রহমান এবং সাধারণ সম্পাদক হয়েছেন শোয়াইব চৌধুরী। ২০১৭-২০১৮ সালের জন্য গঠিত এ কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন : এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট শাহ ফরিদ, করেসপন্ডিং সেক্রেটারী মঈন উদ্দিন, ট্রেজারার মো. আব্বাস আহমেদ, এক্সিকিউটিভ ডাইরেক্টর কামাল উদ্দিন, উইমেন্স কমিটি চীফ নিলুফার কামরুজ্জামান, ইমিগ্রেশান ডাইরেক্টর শহিদ হাসান, পলিটিকেল একশান ডাইরেক্টর আলা উদ্দিন, ভাইস প্রেসিডেন্ট সৈয়দ সিরাজ, নাজিম উদ্দিন জুয়েল, শরীফ খান, জাহিদ হাসান, নূর উদ্দিন নাহিদ, মো. সেলিম, মো. সিসন মামুন, মো. জসিম উদ্দিন, সরওয়ার আলম ও আবদুর রহিম। কমিটির কর্মকর্তাদের শপথ গ্রহণ করান অ্যাসাল’র প্রতিষ্ঠাতা এবং ন্যাশনাল কমিটির প্রেসিডেন্ট মাফ মিসবাহ উদ্দীন। তিনি এসময় কর্মকর্তাদের সাফল্য কামনা করে অ্যাসলকে একটি অসাধারণ প্রভাবশালী সংগঠনে পরিণত করার তাদের মিশন সম্পর্কে অভিহিত করে তা অনুসরনের আহ্বান জানান।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ