Saturday, 5 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
সব ক্যাটাগরি

বিশ্ব এখন গুরুতর হুমকির মুখে: জাতিসংঘের সাধারণ পরিষদের ৭২তম অধিবেশনে উদ্বোধনী বক্তব্যে মহাসচিব

অনলাইন ডেস্ক পঠিত: 41 বার

প্রকাশিত: September 13, 2017 | 7:23 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : মহাসচিবের স্বাগত ভাষণের মধ্য দিয়ে শুরু হলো জাতিসংঘের সাধারণ পরিষদের ৭২তম অধিবেশন। উদ্বোধনী বক্তব্যে মহাসচিব অ্যান্থনিও গুয়েতেরেজ বলেন, ‘আমাদের বিশ্ব এখন গুরুতর হুমকির মুখে। পরমাণু অস্ত্রের বিস্তার থেকে বৈশ্বিক সন্ত্রাসবাদ, জলবায়ু পরিবর্তন থেকে সব ধরনের বৈষম্য এ হুমকি তৈরি করেছে।’

নিউইয়র্কে জাতিসংঘের সদর দফতরে মঙ্গলবার স্থানীয় সময় বিকাল সাড়ে ৩টায় অধিবেশনের উদ্বোধন হয়। শুরুতেই উপস্থিত সবাইকে স্বাগত জানান জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুয়েতেরেজ। বিশ্বের সামনে হুমকি হয়ে থাকা বিষয়গুলো তুলে ধরে লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘আমাদেরও অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। অভিবাসন, প্রযুক্তির অগ্রগতির কিছু অপ্রত্যাশিত ফলাফল যেমন- সাইবার হামলার মতো বিষয় আমাদের মোকাবিলা করতে হচ্ছে।’
মহাসচিব আরও বলেন, ‘বিশ্বব্যাপী জনগণ এখন পরিবর্তন চাইছে। তার চায়, সরকার ও প্রতিষ্ঠানগুলো এ পরিবর্তন সাধন করুক। এ বিষয়ে জাতিসংঘকে আরও অনেক কিছু করতে হবে বলে আমরা সবাই একমত। এ লক্ষ্য নিয়ে সংস্কার প্রস্তাব আনা হয়েছে, যা এই পরিষদ  বিবেচনা করবে।’

নারীর ক্ষমতায়নকে ‘গুরুত্বপূর্ণ পরিবর্তন’ উল্লেখ করে তা জাতিসংঘের ভেতরে ও বাইরে হতে হবে বলেও মন্তব্য করেন অ্যান্থনিও গুয়েতেরেজ। জাতিসংঘের সব স্তরে লিঙ্গীয় সমতা আনার জন্য সংস্থার খালি পদগুলোয় নারীদের নিয়োগেরও আবেদন জানান তিনি।

জাতিসংঘের এই অধিবেশন চলবে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত। সাধারণ বিতর্ক শুরু হবে ১৯ সেপ্টেম্বর। ‘স্থিতিশীল পৃথিবীতে মানুষের জন্য শান্তি আর মর্যাদাপূর্ণ জীবনের সংগ্রাম’এই স্লোগানকে উপজীব্য করা হয়েছে এবারের অধিবেশনের।

এবারের অধিবেশনে শিক্ষা, পরিবেশ, সামাজিক উন্নয়ন, বাণিজ্য, লিঙ্গ, মানব উন্নয়ন, বিশ্বায়ন, তথ্য-প্রযুক্তি ও উদ্ভাবন, পানি ও পয়ঃনিষ্কাশনের মতো ইস্যুগুলো প্রাধান্য পাবে। সূত্র : বাংলাট্রিবিউন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ